মূল কনটেন্টে যান
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬১২ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

পাঁচবিবিতে জমির সীমানা নিয়ে বিরোধে সংঘাত, নিহত ১

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে পাঁচবিবির কোতোয়ালীবাগ গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে দেলোয়ার হোসেন (৭৬) নিহত হন। ছোট ভাই নবীনুর রহমানের বিরুদ্ধে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়রা নবীনুরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন; পুলিশ হাসুয়া ও একটি কোদাল উদ্ধার করেছে। মামলার প্রক্রিয়া চলছে।#Joypurhat #Panchbibi #LandDispute #BangladeshNews #MeehaNews

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোতোয়ালীবাগ গ্রামের মাঠ
নিহত ব্যাক্তির বাড়িতে লোকজনছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবিতে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে দেলোয়ার হোসেন (৭৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছোট ভাই নবীনুর রহমানের বিরুদ্ধে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার কোতোয়ালীবাগ গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন নবীনুরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

নিহত ও অভিযুক্ত দুজনই ওই গ্রামের মৃত জামাতুল্ল্যার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ভোরে দেলোয়ার হোসেন বাড়ির পাশের মাঠে কাজ করতে যান। সেখানে জমির সীমানা নিয়ে নবীনুরের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নবীনুর হাসুয়া দিয়ে বড় ভাইকে কুপিয়ে আঘাত করেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই দেলোয়ারের মৃত্যু হয়। স্থানীয়রা ধাওয়া করে নবীনুরকে আটক করেন।

নিহতের ছেলে রুহুল আমীন বলেন, তিনিও তখন পাশের জমিতে কাজ করছিলেন। প্রতিবেশী মনসুর তাঁকে জানান, তাঁর বাবা ও চাচার মধ্যে মারামারি হয়েছে। দ্রুত গিয়ে তিনি বাবাকে আহত অবস্থায় পড়ে থাকতে এবং চাচাকে পালিয়ে যেতে দেখেন। বাবাকে হাসপাতালে নেওয়ার সুযোগ পাননি, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি এ হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়া ও একটি কোদালও উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত নবীনুরকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।