ইবি রিসার্চ সোসাইটির নেতৃত্বে নোমান-ফাহিম
ইসলামী বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির (আইইউআরএস) ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। লোকপ্রশাসন বিভাগের আব্দুল্লাহ আল নোমান সভাপতি আর আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ফাহিম ফয়সাল সাধারণ সম্পাদক হয়েছেন। নতুন নেতৃত্বের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ তৈরি এবং প্রশিক্ষণ ও দিকনির্দেশনা নিশ্চিত করা।#IslamicUniversity #Research #StudentOrganization #Bangladesh #MeehaNews

ইসলামী বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির (আইইউআরএস) ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান। সাধারণ সম্পাদক হয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম ফয়সাল।
গতকাল বুধবার (২৫ নভেম্বর) সংগঠনের সদস্যদের নিয়ে এক জরুরি অনলাইন সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন:
সহসভাপতি: আফিয়া আলম, শুরভী ইয়াসমিন, সিয়াম শেখ শ্রাবণ, আব্দুল হালিম, মো. হাসিব মিয়া, মোছা. মারিয়ম আক্তার চৈতি, জারিন আক্তার মীম ও সাদিয়া সাবরিনা।
যুগ্ম সাধারণ সম্পাদক: এস এম শাহরীয়ার স্বাধীন, ফারিহা আলম লুনা ও আশফিয়া কানিজ ফাতেমা।
সাংগঠনিক সম্পাদক: মো. মাসরুর রহমান। সহসাংগঠনিক সম্পাদক জুবাইর চৌধুরী।
কোষাধ্যক্ষ: শেখ মিরাজুল ইসলাম। সহকারী কোষাধ্যক্ষ মো. আরমান আলী।
দপ্তর সম্পাদক: মো. উজ্জ্বল রানা। উপদপ্তর সম্পাদক তাফসির রহমান মৃধা।
ব্র্যান্ডিং ও প্রচার সম্পাদক: সাগর মোল্লা। সহ-ব্র্যান্ডিং ও প্রচার সম্পাদক মোছা. শাহারা রহমান।
গবেষণা সম্পাদক: রোহানা আক্তার। উপগবেষণা সম্পাদক আশরাফুল ইসলাম।
ইভেন্ট উপস্থাপনা সম্পাদক: মুস্তাবা তানজিম রহমান। উপ-ইভেন্ট উপস্থাপনা সম্পাদক সেহেরীস জাহান সিমি।
তথ্য সম্পাদক: সানজিদা আহমেদ। উপতথ্য সম্পাদক মাইমুনা রহমান।
কর্মশালা সম্পাদক: মো. রোহান চৌধুরী। উপকর্মশালা সম্পাদক মো. তাওহিদুল ইসলাম ও মারুফ ইসলাম আতিক।
নতুন সাধারণ সম্পাদক ফাহিম ফয়সাল বলেন, তাঁদের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ তৈরি করা, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা নিশ্চিত করা এবং গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তোলা। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের আগ্রহী শিক্ষার্থী যেন গবেষণার সুযোগ পান, সে জন্য প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতা চান তিনি।
সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আলহামদুলিল্লাহ। ইসলামী বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি জ্ঞানচর্চা, গবেষণা ও সৃজনশীল চিন্তার একটি অর্থবহ জায়গা হয়ে উঠুক।’





