মূল কনটেন্টে যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬১০ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার ২৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

ধুনটে ট্রাকের ধাক্কায় নিহত দুই মোটরসাইকেল আরোহী

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুজন নিহত হন। নিহতরা উজ্জল সরকার ও শিকর; দুজনের বাড়ি ধুনট উপজেলার বানিয়াজান ইউনিয়নে। একজন ঘটনাস্থলেই মারা যান; অন্যজনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রাকটি পালিয়ে যায়; পুলিশ ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা করছে।#Bogura #Dhunat #RoadAccident #BangladeshNews #MeehaNews

বগুড়ার ধুনট-শেরপুর আঞ্চলিক সড়ক (ফাইল ছবি)
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরাছবি: কালবেলা

বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।

নিহতরা হলেন মোটরসাইকেলচালক উজ্জল সরকার ও আরোহী শিকর। দুজনেরই বাড়ি ধুনট উপজেলার বানিয়াজান ইউনিয়নে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুজন মোটরসাইকেলে শেরপুর থেকে ধুনটের দিকে আসছিলেন। মাঠপাড়ায় পৌঁছালে ধুনট থেকে শেরপুরগামী একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। উজ্জল সরকার ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত শিকরকে স্থানীয় লোকজন উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ধুনট ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার জহুরুল ইসলাম বলেন, দুপুর ১২টা ৫ মিনিটে তাঁরা দুর্ঘটনার খবর পান। ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় পান। ফায়ার সার্ভিসের কর্মীরা সেই মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, একজনের মরদেহ ঘটনাস্থল থেকে এবং আরেকজনের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।