ইবিতে মহেশপুর ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায়
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ঝিনাইদহের মহেশপুর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন মহেশপুর ছাত্র কল্যাণ সমিতি নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান করেছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনদের ফুল দিয়ে বরণ করা হয়, আর বিদায় জানানো হয় ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের। অনুষ্ঠানে অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা অধ্যাপক মো. হেলাল উদ্দিন।#IslamicUniversity #Maheshpur #CampusNews #Bangladesh #MeehaNews

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পড়ুয়া ঝিনাইদহের মহেশপুর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘মহেশপুর ছাত্র কল্যাণ সমিতি’র ‘নবীনবরণ ও প্রবীণ বিদায়-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠান হয়।
সমিতির সভাপতি রিয়ন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ও সমিতির উপদেষ্টা মো. হেলাল উদ্দিন। অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। শুভকামনা জানিয়ে বিদায় দেওয়া হয় ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের।
সমিতির সাধারণ সম্পাদক মো. নুর আলম বলেন, এই আয়োজন সংগঠনের ঐক্য, ধারাবাহিকতা ও পারস্পরিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। তাঁর প্রত্যাশা, সংগঠনটি মহেশপুরের শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করবে।
সভাপতি রিয়ন আহমেদ নবীনদের উদ্দেশে বলেন, ‘তোমরা শুধু শিক্ষার্থী নও, তোমরা আমাদের ঐক্য ও আগামী দিনের শক্তি।’ মহেশপুরের শিক্ষার্থীদের কল্যাণে একে অপরের পাশে থাকার অঙ্গীকারও জানান তিনি।





