মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬৯ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

মধ্যরাতে হাসপাতালে আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় কারারক্ষী ওয়াজেদ আলী (৪২) ও এক কলেজছাত্রীকে আটক করা হয়। অসামাজিক কার্যকলাপের অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের পুলিশে দেয়। কলেজছাত্রী মামলা করবেন না বলে জানিয়েছেন। ওসির তথ্যমতে, এখনো মামলা হয়নি। জেল সুপার জানান, ওয়াজেদ আলী মঙ্গলবার সকালের দায়িত্বে অনুপস্থিত ছিলেন এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।#Joypurhat #JailGuard #Hospital #MeehaNews

জয়পুরহাট জেনারেল হাসপাতালের প্রতীকী ছবি
জয়পুরহাটে মধ্যরাতে হাসপাতালে আপত্তিকর অবস্থায় কারারক্ষী-কলেজছাত্রী আটকছবি: সংগৃহীত

জয়পুরহাট জেনারেল হাসপাতালের বারান্দা থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে জয়পুরহাট কারাগারের এক কারারক্ষী ও এক কলেজছাত্রীকে আটক করে পুলিশে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় এ ঘটনা ঘটে।

কারারক্ষীর নাম ওয়াজেদ আলী (৪২)। তিনি জয়পুরহাট কারাগারে কর্মরত। তাঁর বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়।

পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, ওয়াজেদ আলীর সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। সোমবার ছাত্রী জয়পুরহাটে এসে তাঁর সঙ্গে দেখা করেন। রাত ১১টা থেকে ১টা পর্যন্ত কারাগারে দায়িত্ব পালনের পর ওয়াজেদ ব্যারাকে না ফিরে ছাত্রীর সঙ্গে হাসপাতালের বারান্দায় অবস্থান করছিলেন।

তাঁদের আচরণে সন্দেহ হলে রোগীর স্বজনেরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। একপর্যায়ে দুজন নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। এরপর কর্তৃপক্ষ তাঁদের আটক করে পুলিশে খবর দেয়। রাত আড়াইটার দিকে পুলিশ গিয়ে তাঁদের থানায় নিয়ে যায়। মঙ্গলবার দুপুরে থানায় ওয়াজেদ আলী হাজতে এবং ছাত্রী নারী ও শিশু সহায়তা কক্ষে ছিলেন।

ছাত্রী বলেন, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। ওয়াজেদের চাকরির ক্ষতি হোক, তা তিনি চান না। তাই কোনো মামলা করবেন না।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। ছাত্রীর পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে।

জয়পুরহাট কারাগারের জেল সুপার উম্মে সালমা বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে ওয়াজেদ আলীর আবার দায়িত্ব পালনের কথা ছিল। কিন্তু তিনি অনুপস্থিত ছিলেন। থানা-পুলিশ বিষয়টি কারাগারকে জানিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।