মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬৯ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

যুক্তরাষ্ট্রের ৫০টি জাহাজে সাইবার হামলা, সন্দেহ ইরান ও রাশিয়া

তেল, এলপিজি, রাসায়নিক ও বিস্ফোরক পদার্থবাহী প্রায় ৫০টি জাহাজ সাইবার হামলার শিকার হয়েছে বলে মনে করা হচ্ছে। ইরানকে প্রধান সন্দেহভাজন ধরে তদন্ত চলছে। রাশিয়ার ভূমিকার সম্ভাবনাও দেখা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, ইরানের সম্পৃক্ততার প্রমাণ এখনো পাওয়া যায়নি। অন্তত চারটি জাহাজ যুক্তরাষ্ট্রের কাছাকাছি পৌঁছালে সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের বিশেষ দল মোতায়েন করা হয়।#CyberAttack #Iran #USCoastGuard #MaritimeSecurity #MeehaNews

মার্কিন কোস্ট গার্ডের জাহাজ
হরমুজ প্রণালিতে চলছে কয়েকটি জাহাজছবি: অ্যাসোসিয়েটেড প্রেস

তেল, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), রাসায়নিক পণ্য ও বিস্ফোরক পদার্থবাহী প্রায় ৫০টি জাহাজে সাইবার হামলার ঘটনায় ইরানকে প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। হামলার পেছনে রাশিয়ারও ভূমিকা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সম্পৃক্ততার ইঙ্গিত দেয়, এমন কোনো প্রমাণ এখনো পায়নি যুক্তরাষ্ট্র।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিউএসজে) প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাসহ বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজনের বরাতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ইরান মধ্যপ্রাচ্যের বাইরেও সাইবার অভিযান চালিয়ে সংঘাতের পরিধি বাড়াচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ আছে। সেই প্রেক্ষাপটেই তেহরানের সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখছে ওয়াশিংটন।

হামলার শিকার কয়েকটি জাহাজকে সতর্কবার্তা পাঠানো হয়েছে। কোনো কোনো জাহাজে বোমা হামলার হুমকিও দেওয়া হয়েছে। ইনেটনিউজের প্রতিবেদন অনুযায়ী, একটি হুমকিতে বলা হয়েছিল, ‘বিশ্বাসঘাতক জাহাজ’ পুড়ে যাবে। একই প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ফোর্টিনেট (Fortinet) রাউটারের দুর্বলতা কাজে লাগানো হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে হামলার শিকার অন্তত চারটি জাহাজ যুক্তরাষ্ট্রের কাছাকাছি পৌঁছালে মার্কিন কোস্ট গার্ড সেগুলোতে বিশেষ সাইবার নিরাপত্তা দল পাঠায়। জাহাজগুলো মার্কিন বন্দরে ভেড়ার আগেই সম্ভাব্য হুমকি মোকাবিলা ও ঝুঁকি কমানোই ছিল দলগুলোর কাজ। হামলার শিকার অন্য কয়েকটি জাহাজ ইউরোপ ও এশিয়ার কাছাকাছি সমুদ্রসীমায় চলাচল করছিল।

ইসরায়েল ন্যাশনাল নিউজের উদ্ধৃত ডব্লিউএসজের তথ্য অনুযায়ী, সমুদ্র পরিবহন খাতের প্রযুক্তি লক্ষ্য করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তৎপরতা নিয়ে সেপ্টেম্বরে ফেডারেল কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছিল।

এর আগে আগস্টে জিব্রাল্টার প্রণালি পাড়ি দেওয়ার সময় যুক্তরাষ্ট্রগামী দুটি ট্যাংকারে সাইবার হামলার ঘটনায় কোস্ট গার্ড ও এফবিআই জাহাজে উঠে তদন্ত করেছিল। সংস্থা দুটি তখন জানায়, কার্যক্রমে ব্যাঘাত, জাহাজের অস্থিতিশীলতা, নাবিকদের শারীরিক ঝুঁকি বা পরিবেশগত ক্ষতির খবর নেই। যুক্তরাষ্ট্র ওই হামলার দায় প্রকাশ্যে ইরানের ওপর বর্তায়নি।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।