বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা আফগানিস্তানের
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান। আগামী ৯ অক্টোবর আবুধাবিতে টেস্ট শুরু। ত্রিদেশীয় সিরিজ শুরু ১৭ অক্টোবর, শেষ ম্যাচ ২১ অক্টোবর আফগানিস্তান-বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডেতে অধিনায়ক রহমত শাহ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বে ইবরাহিম জাদরান। #MeehaNews #AfghanistanCricket #BangladeshCricket #TriSeries…

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলও জানানো হয়েছে।
আগামী ৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট। এরপর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে মাঠে নামবে দুই দল। ১৭ অক্টোবর বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ১৯ অক্টোবর আফগানিস্তান-জিম্বাবুয়ে এবং ২১ অক্টোবর আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ। সিরিজের প্রথম দুই ম্যাচ আবুধাবিতে, শেষ ম্যাচ শারজাহতে।
টেস্ট স্কোয়াড
রহমত শাহ (অধিনায়ক), আবদুল মালিক, সেদিকউল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহিদি, রহমানউল্লাহ গুরবাজ, শহিদউল্লাহ কামাল, আফসার জাজাই (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), ইসমাত আলম, কাইস আহমদ, জিয়া আকবর, খলিল গুরবাজ, সেলিম সাফি, জিয়াউর রহমান শরিফি, ইয়ামিন আহমদজাই।
রিজার্ভ: বাহির শাহ মেহবুব, নাসের মারুফখিল, বিলাল সামি, বশির আহমদ।
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের স্কোয়াড
রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক ও সহ-অধিনায়ক), ইবরাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহিদি, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোটে, এএম গাজানফার, বিলাল সামি, ফজলহক ফারুকী, জিয়াউর রহমান শরিফি, ইয়ামিন আহমদজাই।
রিজার্ভ: কাইস আহমদ।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড
ইবরাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, মোহাম্মদ আকরাম, নুর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, শহিদউল্লাহ কামাল, ইজাজ আহমদজাই, রশিদ খান, আবদুল্লাহ তারাখিল, মুজিব উর রহমান, নুর আহমদ, ফজলহক ফারুকী, আবদুল্লাহ আহমদজাই, ফারিদ আহমদ মালিক।




