মূল কনটেন্টে যান
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার ১২ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

মেসির বিদায়ে নেইমার: ‘তোমার সঙ্গে ইতিহাসের অংশ হতে পারা ছিল আরও বড় সম্মানের’

বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আজ আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলবেন লিওনেল মেসি। ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন নেইমার। তিনি লিখেছেন, মেসির কাছে শুধু আর্জেন্টিনা নয়, পুরো বিশ্ব কৃতজ্ঞ। বার্সেলোনা ও পিএসজি মিলিয়ে দুজন একসঙ্গে খেলেছেন ২০৬ ম্যাচ। #MeehaNews #Messi #Neymar #Argentina #Football

মেসির বিদায়ে নেইমার: ‘তোমার সঙ্গে ইতিহাসের অংশ হতে পারা ছিল আরও বড় সম্মানের’
একই জার্সিতে মেসি-নেইমার, ফুটবলের মঞ্চে দুই বন্ধুর মায়াবী জুটি

লিওনেল মেসির আর্জেন্টিনা জাতীয় দলের বিদায় ঘিরে যেন পুরো ফুটবল দুনিয়াই আবেগে ভাসছে। সতীর্থ, সাবেক সতীর্থ, প্রতিপক্ষ, ভক্ত, ফুটবল কিংবদন্তি, সবাই কোনো না কোনোভাবে জানাচ্ছেন মেসিকে শ্রদ্ধা ও ভালোবাসা। সেই তালিকায় এবার যোগ হলো নেইমারের নাম।

মেসির খুব কাছের বন্ধু নেইমার। বার্সেলোনা ও পিএসজিতে দুজন ছিলেন সতীর্থ। মেসির বিদায়ী ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। ‘যাঁরা ফুটবল ভালোবাসেন, তাঁরা এত বছর ধরে তোমাকে উপভোগ করার সুযোগ পেয়েছেন…’ লিখে শুরু করেছেন নেইমার। সঙ্গে জুড়ে দিয়েছেন মেসির সঙ্গে নিজের বেশ কিছু ছবি। এর মধ্যে আছে ২০২১ কোপা আমেরিকার ফাইনালের ছবিও। মারাকানায় সেবার ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছর পর কোনো বড় আন্তর্জাতিক শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। মেসিও পেয়েছিলেন জাতীয় দলের হয়ে প্রথম বড় ট্রফির স্বাদ।

আজ বুয়েনস এইরেসের মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। জাতীয় দলের জার্সিতে সেটিই হতে যাচ্ছে মেসির শেষ ম্যাচ। নেইমার লিখেছেন, ‘আজ তোমার দেশের, তোমার জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ। আশা করি, প্রতিটি সেকেন্ড উপভোগ করবে। আজকের সব শ্রদ্ধা আর ভালোবাসা যেন তোমাকে আনন্দ দেয়।’

৩৪ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিখেছেন, ‘তুমি ফুটবলের জন্য যা কিছু করেছ, তার জন্য শুধু আর্জেন্টিনা নয়, পুরো বিশ্ব তোমার কাছে কৃতজ্ঞ।’ এরপর বন্ধুকে লিখেছেন, ‘ফুটবলকে আরও বেশি ভালোবাসতে শেখানোর জন্য তোমাকে ধন্যবাদ। তোমার বিপক্ষে খেলতে পেরেছি, সেটাই ছিল সম্মানের। আর তোমার সঙ্গে ইতিহাসের অংশ হতে পারা ছিল আরও বড় সম্মানের।’

বার্সেলোনা থেকে প্যারিস

বার্সেলোনায় ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত একসঙ্গে খেলেছেন মেসি ও নেইমার। লুইস সুয়ারেজকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছিলেন ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ংকর আক্রমণভাগ। নাম হয়েছিল ‘এমএসএন’ (MSN)। মেসি, নেইমার ও সুয়ারেজের সেই ত্রয়ী বার্সেলোনাকে এনে দিয়েছিল নয়টি শিরোপা। এর মধ্যে ২০১৫ সালের চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ ছিল সবচেয়ে বড় অর্জন।

চার বছর পর প্যারিসে আবার একসঙ্গে হন দুজন। মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর ফেরেন একই ড্রেসিংরুমে। প্যারিসে একসঙ্গে ছিলেন দুই মৌসুম। সেখানে জিতেছেন দুটি লিগ আঁ ও একটি ফরাসি সুপার কাপ। এরপর ২০২৩ সালের জুনে মেসি পিএসজি ছেড়ে পাড়ি জমান ইন্টার মায়ামিতে। বার্সেলোনা ও পিএসজি মিলিয়ে মেসি-নেইমার একসঙ্গে খেলেছেন ২০৬ ম্যাচ।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

Md. Imran Mahmud

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

সারাংশ

মেসির বিদায়ে নেইমার: ‘তোমার সঙ্গে ইতিহাসের অংশ হতে পারা ছিল আরও বড় সম্মানের’

বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আজ আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলবেন লিওনেল মেসি।
ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন নেইমার। তিনি লিখেছেন, মেসির কাছে শুধু আর্জেন্টিনা নয়, পুরো বিশ্ব কৃতজ্ঞ।
বার্সেলোনা ও পিএসজি মিলিয়ে দুজন একসঙ্গে খেলেছেন ২০৬ ম্যাচ।

#MeehaNews #Messi #Neymar #Argentina #Football

আজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।