মূল কনটেন্টে যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩
রবিবার ১৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

চবি রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, স্থানীয়দের হাতে ধরা পড়া একজন আদালতে

রোববার ভোরে চবি রেলস্টেশনে ঘুমন্ত দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে কয়েক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়রা এক অভিযুক্তকে পুলিশে সোপর্দ করেন। হাটহাজারী থানার ওসি জানান, তাঁকে আদালতে পাঠানো হয়েছে। ছবি প্রকাশের পর এক নারী শিক্ষার্থী ওই ব্যক্তির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। প্রক্টর স্টেশন এলাকায় টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। #ChittagongUniversity #ChildSafety #Hathazari #CampusNews #MeehaNews

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলস্টেশনে ঘুমন্ত দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। রোববার ভোরে ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত একজনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ জানিয়েছে, তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তির নাম মাকসুদ আলী। তাঁর বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার তেলিয়া গ্রামে। অভিযোগ কয়েক ব্যক্তির বিরুদ্ধে, তবে বাকিদের পরিচয় জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিনহাজ আলম সৌরভ জানান, দুই শিশুর একজনের বয়স ১৩-১৪ বছর, অন্যজনের ১০ বছরের কম। স্টেশনের একটি দোকানের টেবিলে তারা ঘুমিয়ে ছিল। অভিযোগ অনুযায়ী, ১ হাজার টাকার প্রলোভন দেখিয়ে অভিযুক্তরা তাদের সঙ্গে নেওয়ার চেষ্টা করেন। শিশুরা বাধা দিয়ে চিৎকার করলে একজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। এ সময় অভিযুক্তরা পালিয়ে যান।

সকালে অভিযুক্তদের একজনকে শনাক্ত করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। এর মধ্যে অভিযুক্তের ছবি প্রকাশ্যে এলে আরেক নারী শিক্ষার্থী তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। ওই শিক্ষার্থীর দাবি, বিশ্ববিদ্যালয়সংলগ্ন মাশাল্লাহ হোটেলের গলি দিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি তাঁকে অনুসরণ করে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন। এই অভিযোগ যাচাই করা যায়নি।

চবি প্রক্টর অধ্যাপক কামরুল হোসেন বলেন, অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরনের ঘটনা ঠেকাতে স্টেশন এলাকায় টহল ও নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান বলেন, লিখিত অভিযোগ না থাকায় অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে, তাঁকে ছেড়ে দেওয়া হয়নি।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

পিয়ানী পিং

পার্বত্য প্রতিনিধি

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

আজ

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।