মূল কনটেন্টে যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬১০ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার ২৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

ভাটারা থেকে মহিলা আওয়ামী লীগ নেত্রী সাজেদা ও আতাউর গ্রেপ্তার

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ভাটারার কুড়িল থেকে সাজেদা বেগম (৬৫) ও সোলমাইদ ঢালীবাড়ি থেকে আতাউর রহমান ঢালীকে (৪৫) গ্রেপ্তার করেছে ডিবি গুলশান বিভাগ। ডিবির তথ্য অনুযায়ী, সাজেদা বেগম ভাটারা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। ডিবির দাবি, আতাউর ডিএনসিসির ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. নজরুল ইসলাম ঢালীর সহযোগী হিসেবে পরিচিত। পুলিশ জানিয়েছে, আতাউরের বিরুদ্ধে উত্তরা পশ্চিম, ভাটারা ও নিউমার্কেট থানায় চারটি মামলা রয়েছে।#Vatara #DMP #DhakaDB #AwamiLeague #MeehaNews

ডিএমপির গোয়েন্দা বিভাগের অভিযান
গ্রেপ্তার সাজেদা বেগম ও আতাউর রহমানছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারা থেকে কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের এক নেত্রী ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম ঢালীর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার দুজন হলেন সাজেদা বেগম (৬৫) ও আতাউর রহমান ঢালী (৪৫)।

বুধবার (২৫ নভেম্বর) সকালে ডিবি গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আ.ফ.ম. আনোয়ার হোসেন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ভাটারা থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাঁদের ধরা হয়।

ডিবি সূত্র জানায়, রাত ৮টা ১৫ মিনিটের দিকে ভাটারার কুড়িল এলাকা থেকে সাজেদা বেগমকে গ্রেপ্তার করেন ডিবি গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ দলের সদস্যরা। ডিবির তথ্য অনুযায়ী, তিনি ভাটারা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারার সোলমাইদ ঢালীবাড়ি এলাকায় আতাউর রহমান ঢালীর বাসায় অভিযান চালায় ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিবির দাবি, আতাউর রহমান ডিএনসিসির ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. নজরুল ইসলাম ঢালীর সহযোগী হিসেবে পরিচিত। তিনি শেখ রাসেল ক্লাবের সদস্য এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে তাঁর সম্পৃক্ততা ছিল বলে জানিয়েছে পুলিশ। ডিবির ভাষ্য, এসব সংগঠনের মিছিল, সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগও তাঁর বিরুদ্ধে রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আতাউরের বিরুদ্ধে উত্তরা পশ্চিম, ভাটারা ও নিউমার্কেট থানায় চারটি মামলা রয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।