মূল কনটেন্টে যান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩
শনিবার ১৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

সীমান্তে এয়ারগান ও গুলিসহ দুই ভারতীয় খাসিয়া আটক

বুধবার দুপুরে জৈন্তাপুরের মিনাটিলা সীমান্তে অবৈধভাবে ঢোকার অভিযোগে দুই ভারতীয় খাসিয়া নাগরিককে আটক করে বিজিবি। আটক বাতিম তুতা (২৮) ও টেম্পোর (২০) কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাঁরা শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশের প্রায় ১৫০ গজ ভেতরে আনারস বাগান এলাকায় ঢুকেছিলেন। আইনানুগ ব্যবস্থার জন্য দুজনকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।#Sylhet #Jaintapur #BGB #BorderSecurity #MeehaNews

জৈন্তাপুর সীমান্তে বিজিবির হাতে আটক দুই ভারতীয় খাসিয়া নাগরিক
আটক দুই ভারতীয় নাগরিক

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার অভিযোগে এয়ারগান ও গুলিসহ দুই ভারতীয় খাসিয়া নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১১ নভেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) মিনাটিলা বিওপির আওতাধীন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০)।

বিজিবির তথ্য অনুযায়ী, সীমান্ত পিলার ১২৮২/১০-এস ও ১২৮২/৯-এসের মাঝামাঝি স্থান দিয়ে তাঁরা শূন্যরেখা পার হয়ে বাংলাদেশের প্রায় ১৫০ গজ ভেতরে আনারস বাগান এলাকায় ঢোকেন। টহলরত বিজিবি সদস্যরা তখন তাঁদের আটক করেন।

তল্লাশিতে তাঁদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। অস্ত্রসহ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে প্রবেশের অভিযোগে দুজনকে আইনানুগ ব্যবস্থার জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানায়।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা চলছে। জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

মীর জামান

স্টাফ রিপোর্টার

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।