মূল কনটেন্টে যান
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার ১২ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

ঢাবির সাংবাদিকদের ওপর হামলা: তিন দিনের তদন্ত প্রতিবেদন জমা পড়ল সাড়ে পাঁচ মাস পর

শাহবাগ থানার ভেতরে গত ২৩ এপ্রিল ডুজার অন্তত ১০ সদস্যের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি মঙ্গলবার প্রতিবেদন জমা দিয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল; জমা পড়েছে সাড়ে পাঁচ মাস পর। উপাচার্য জানিয়েছেন, আগামী সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া…

তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জানতে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করছেন ডুজার সদস্যরা
সাক্ষাৎ শেষে প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন ডুজার সদস্যরাছবি: সংগৃহীত

শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি সাড়ে পাঁচ মাস পর প্রতিবেদন জমা দিয়েছে। কমিটিকে সময় দেওয়া হয়েছিল তিন দিন।

মঙ্গলবার বিকেলে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জানতে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে দেখা করেন ডুজার নেতারা। তখন উপাচার্য জানান, কিছুক্ষণ আগেই প্রক্টর প্রতিবেদন জমা দিয়েছেন। প্রতিবেদনটি সিন্ডিকেটে পাঠানো হয়েছে। আগামী সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। প্রতিবেদনে কী আছে, তা এখনো প্রকাশ করা হয়নি।

সাক্ষাৎ শেষে প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন ডুজার সদস্যরা। সংগঠনের সভাপতি মানজুর হোছাঈন মাহি বলেন, তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও জমা পড়েছে সাড়ে পাঁচ মাস পর। হামলার ভিডিও ফুটেজ ও গণমাধ্যমের প্রতিবেদনসহ প্রমাণ থাকার পরও তদন্তে এত সময় লাগার কোনো সদুত্তর প্রশাসন দিতে পারেনি বলে তিনি জানান।

সাধারণ সম্পাদক লিটন ইসলাম বলেন, দ্রুত বিচার হলে অন্য বিশ্ববিদ্যালয়ে এ ধরনের হামলার সাহস কেউ পেত না। তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

গত ২৩ এপ্রিল পেশাগত দায়িত্ব পালনের সময় শাহবাগ থানার ভেতরে ডুজার অন্তত ১০ সদস্য হামলার শিকার হন। ডুজার সদস্যরা এ ঘটনার জন্য ছাত্রদলের নেতা-কর্মীদের দায়ী করেছিলেন। ঘটনার পর সহকারী প্রক্টর অধ্যাপক মাহবুব কায়সারকে আহ্বায়ক করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ডুজার দাবি, এত দিনেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং শাহবাগ থানা-পুলিশও মামলা নেয়নি।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

আবু আনান

বিশেষ প্রতিবেদক

বিশেষ প্রতিবেদক

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

সারাংশ

ঢাবির সাংবাদিকদের ওপর হামলা: তিন দিনের তদন্ত প্রতিবেদন জমা পড়ল সাড়ে পাঁচ মাস পর

শাহবাগ থানার ভেতরে গত ২৩ এপ্রিল ডুজার অন্তত ১০ সদস্যের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি মঙ্গলবার প্রতিবেদন জমা দিয়েছে।
কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল; জমা পড়েছে সাড়ে পাঁচ মাস পর।
উপাচার্য জানিয়েছেন, আগামী সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।
ডুজার নেতারা বিলম্বের কারণ নিয়ে প্রশাসনের ব্যাখ্যা পাননি বলে জানিয়েছেন এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থার দাবি তুলেছেন।

#DhakaUniversity #DUJA #PressFreedom #Bangladesh #MeehaNews

আজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।