মূল কনটেন্টে যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার ২৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৩

সোমবার ভোরে মিরসরাইয়ের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হিঙ্গুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম (৩৬), শরীফুল ইসলাম (২৬) ও শিমুল চন্দ্র দাস (৪৩)। ওসি জানান, তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। একই দিন দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।#Mirsarai #Chattogram #AntiTerrorismAct #Bangladesh #MeehaNews

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজন গ্রেপ্তার
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারকৃতরাছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। আজ সোমবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন:

  • হিঙ্গুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেহেদীনগর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. শহিদুল ইসলাম ওরফে রানা মেম্বার (৩৬), তিনি ওই ওয়ার্ডের ইউপি সদস্য।

  • একই এলাকার হারুন অর রশিদের ছেলে শরীফুল ইসলাম ওরফে রিয়াজ (২৬), তিনি ছাত্রলীগ নেতা।

  • বারইয়ারহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামালপুর এলাকার মৃত সুনীল চন্দ্র দাসের ছেলে শিমুল চন্দ্র দাস (৪৩), তিনি পৌর যুবলীগের নেতা।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোর থেকে পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে। আইনি প্রক্রিয়া শেষে একই দিন দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

পিয়ানী পিং

পার্বত্য প্রতিনিধি

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।