মূল কনটেন্টে যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার ২৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

জামালপুরের দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাখাওয়াত হোসেন শাহিন (৫৫) ও শফিকুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। শাহিন চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক। শফিকুল পাররামরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।#Dewanganj #Jamalpur #AwamiLeague #Bangladesh #MeehaNews

জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানা, নাশকতা মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তারের খবরের প্রতীকী ছবি
নাশকতা মামলায় আ.লীগের ২ নেতা গ্রেপ্তারছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাখাওয়াত হোসেন শাহিন (৫৫) ও শফিকুল ইসলাম (৪৫)।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতার অভিযোগে করা মামলায় গতকাল রোববার দিবাগত রাতে দুজনকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

সাখাওয়াত হোসেন শাহিন চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক। তিনি উত্তর মকিরচর গ্রামের আফছার আলীর ছেলে। শফিকুল ইসলাম পাররামরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তাঁর বাড়ি ডিগ্রিরচর গ্রামে, বাবা মৃত মকবুল হোসেন।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।