গৌরীপুরে যুবলীগ নেতা সোহেল রানা গ্রেপ্তার
রোববার (২২ নভেম্বর) রাতে ময়মনসিংহের গৌরীপুরের মাওহা ইউনিয়নের ভুটিয়ারকোনা বাজার থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে (৪৪) গ্রেপ্তার করে পুলিশ। তিনি মাওহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। ২০২৪ সালের নভেম্বরে গৌরীপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এসআই মোস্তাফিজুর রহমান জানান, সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।#Gouripur #Mymensingh #JuboLeague #MeehaNews

ময়মনসিংহের গৌরীপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা সোহেল রানাকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) রাতে উপজেলার মাওহা ইউনিয়নের ভুটিয়ারকোনা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সোহেল রানা মাওহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামের জজ মিয়ার ছেলে।
জানা গেছে, আটকের পর ২০২৪ সালের নভেম্বরে গৌরীপুর থানায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয়েছিল।
গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।





