শেরপুর সীমান্তে ৫.৫৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে, মদ জব্দ
সোমবার (২৩ নভেম্বর) শ্রীবরদীর রাজাপাহাড় এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ করে বিজিবি; সিজার মূল্য ৪ লাখ ৮৬ হাজার টাকা। রবিবার (২২ নভেম্বর) ঝিনাইগাতীর গারোকোনা লেবু বাগান এলাকা থেকে ভারতীয় মদ ও মোবাইল ফোন জব্দ করা হয়; সিজার মূল্য ৭২ হাজার ৫০০ টাকা। দুই অভিযানে জব্দ পণ্যের মোট সিজার মূল্য ৫ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা।#BGB #Sherpur #BorderSmuggling #MeehaNews

শেরপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে ভারতীয় ডেনভার বডি স্প্রে, মদ ও মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ পণ্যের মোট সিজার মূল্য ৫ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার শ্রীবরদী উপজেলার রাজাপাহাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে আটক করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ৪ লাখ ৮৬ হাজার টাকা।
এর আগে রবিবার (২২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার গারোকোনা লেবু বাগান এলাকায় অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় চোরাকারবারিদের অভিনব কৌশলে পাচারের চেষ্টা করা ভারতীয় মদ ও মোবাইল ফোন আটক করা হয়। এসবের সিজার মূল্য ৭২ হাজার ৫০০ টাকা।
৩৯ বিজিবি জানায়, সীমান্তে মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তারা কঠোর অবস্থানে আছে। মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি মেনে ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি চলছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানায় তারা।





