আমার আপন মানুষ
সালমান আহমেদ - ধ্রুবনীল
যাদের প্রতি অধিকারটুকু রাখা যায় না
তারা কিন্তু আমার আপন মানুষ।
যাদের কাছে আমি আবদারটুকু রাখার স্পর্ধা দেখাতে পারি না
তারা কিন্তু আমার আপন মানুষ।
অভিমান করার পরে, এক বেলা না খাওয়ার পর
যে দ্বিতীয়বার না ডেকেই খাবার শেষ করেই—
যে তৃপ্তির ঢেকুর তুলল, সে কিন্তু আমার আপন মানুষ।
যন্ত্রণা দেওয়ার পর যে রাতে ঘুম হয়নি,
অবলীলায় অন্য প্রান্তে যে ঘুমিয়ে পড়ল
সে কিন্তু আমার আপন মানুষ।
ভীষণ কাঁপুনি দিয়ে জ্বর আসার পরেও
যে আমায় দেখেছে, বুঝতে পারল না
সে-ও কিন্তু আপন মানুষ।
খুদে বার্তা লেখার পর যে দেখে রেখে দিল
সে কিন্তু আমার আপন মানুষ।
এতগুলো প্রশ্ন করার পর যে আমার প্রশ্নের
উত্তরগুলো দিতে পারল না
সে কিন্তু আমার আপন মানুষ।
আমার আপন মানুষগুলো এমনি হলো,
কী আর করার!
‘আ’ থেকে আমার আর ‘পন’ থেকে পণ্য—
আমার আপন মানুষ আমায় ভাবে পণ্য।

