মূল কনটেন্টে যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩
শনিবার ২৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
কবিতা

কবিতায় গল্প বলা মানুষ

কাব্যগ্রন্থ ‘আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাবার আগে’ থেকে

আমি চলে গেলে– পৃথিবীর কোথাও
কোনো এক বিষণ্ণ গাঙচিল তার ওড়ার গতি
থামিয়ে নেমে আসবে জলে?
ঝরে যেতে যেতে ব্যথিত হবে কি
অরণ্যে কোনো এক মৃতপ্রায় পাতা?
কোথাও কি বেশ-কম হবে কিছু; আমি নেই বলে?
যদি মাঝরাতে ঘুম ভেঙে শোনো;
সচল শ্রবণযন্ত্রে– মসজিদের এলান,
শোক সংবাদ নিয়ে এসেছে মৃত্যুর ফরমান
পাশ বদল করে তুমি কি ঘুমিয়ে যাবে ফের?
তখনও রাত পোহায়নি সকালের বাকি আছে ঢের!
হেঁটে যেতে যেতে
যদি পথে পড়ে আমার কবর,
তুমি কি দাঁড়াবে খানিক,
স্মৃতি স্মরে ভেজাবে অধর?
জানি, মৃত্যুর চেয়ে ব্যস্ত জীবন
যেন ঘন বসতির পাশে বেড়ে ওঠা পরিত্যক্ত বন!
ব্যস্ততা ভুলে তুমি দাঁড়িয়ো সেদিন
আমাকে পৌঁছে দিও– সূরা ইয়া’সীন।

ক্রেডিটঃ অনলাইন ভিডিও থেকে সংগৃহীত, পেজঃ Salman Habib – সালমান হাবীব

লেখাটি হৃদয় ছুঁয়ে গেলে জানান

সালমান হাবীব

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

কবিতা

হলো না সাওম কবুল

কেউ একজন দাওয়াত করলেন, নিমন্ত্রণ করলেন। সচরাচর আমি কোনো দাওয়াতে যাই না, জানেন; আমি মনে করি, ওসবের যোগ্য আমি নই... তাই সব সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করি।

সালমান আহমেদ ধ্রুবনীল

কবিতা

দুঃখের রাজ্যের আজ আমি

ছেলেবেলা আমি একবার রাজা হতে চেয়েছিলাম। ঘোড়াশালে ঘোড়া আর হাতিশালে হাতি, রাজ্য ভরা সম্প্রদায়, আরও কত কী! প্রহরী, মন্ত্রীও থাকবে, আর উজির, সিপাহি...

সালমান আহমেদ - ধ্রুব নীল

মিহা স্পেশাল

আজ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।