মূল কনটেন্টে যান
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩
বুধবার ২১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
কবিতা

হলো না সাওম কবুল

সালমান আহমেদ ধ্রুবনীল

কেউ একজন দাওয়াত করলেন, নিমন্ত্রণ করলেন।
সচরাচর আমি কোনো দাওয়াতে যাই না, জানেন;
আমি মনে করি, ওসবের যোগ্য আমি নই…
তাই সব সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করি।

ভাবুন তো,
একজন এসে দাওয়াত করল, আর আমায় বলল,
“আপনি এখানে প্রধান অতিথি। আপনার থাকাটা জরুরি।”
বললাম, “কিন্তু আমি যে রোজা আছি।”
“রোজা না হয় আমার এখানেই ভাঙবেন।”
এত করে বলল, আমি আর না করতে পারিনি।

প্রতীক্ষার সাওম ভাঙার ঠিক আগমুহূর্তে
তৃষ্ণার্ত হৃদয় ব্যাকুল হয়ে যেই জলের গ্লাস মুখে তুললাম…
সেই গ্লাসে জল ছিল না, জানেন;
সেই গ্লাসে ছিল হেমলক নামের বিষ।

তখন আমি এটাও ভাবলাম না,
আমি শুধু বুঝে উঠতে পারলাম না—
আমার সাওম কবুল হলো না কেন, খোদা?
আমি কি এতটাই পাপী…

ভাবুন তো,
সে কী সূক্ষ্ম পরিকল্পনা আমায় নাশ করার জন্য… তাই না?

আমার মনে একটা প্রশ্ন রয়ে গেল…
আমার সাওম পালনের সেই প্রতীক্ষার সময়ের কী হবে?
সেই সময়ের কী হবে, খোদা?

লেখাটি হৃদয় ছুঁয়ে গেলে জানান

সালমান আহমেদ ধ্রুবনীল

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

কবিতা

দুঃখের রাজ্যের আজ আমি

ছেলেবেলা আমি একবার রাজা হতে চেয়েছিলাম। ঘোড়াশালে ঘোড়া আর হাতিশালে হাতি, রাজ্য ভরা সম্প্রদায়, আরও কত কী! প্রহরী, মন্ত্রীও থাকবে, আর উজির, সিপাহি...

সালমান আহমেদ - ধ্রুব নীল

মিহা স্পেশাল

আজ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।