মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে কর্মীদের রিফ্রেশার প্রশিক্ষণ

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ও বেসরকারি সংস্থা ‘রূপান্তর’-এর আয়োজনে প্রশিক্ষণটি হয়। অংশগ্রহণকারীরা ‘আশ্বাস’ প্রকল্প, সাইবার ট্রাফিকিং, ট্রমা-ইনফর্মড কমিউনিকেশন ও ভিকটিম সাপোর্টসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেন। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও টেকসই কার্যক্রমের জন্য একটি পরিকল্পনা তৈরি করা হয়। #Satkhira #HumanTrafficking #Roopantar #WinrockInternational #MeehaNews

সাতক্ষীরায় ম্যানগ্রোভ সভাঘরে মানব পাচার প্রতিরোধ বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিতছবি: মোঃ মোকাররাম বিল্লাহ ইমন,

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের দিনব্যাপী রিফ্রেশার (refresher) প্রশিক্ষণ হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের (Winrock International) বাস্তবায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর আয়োজনে এটি হয়।

রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে এবং প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাছরাঙ্গা টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল ও প্রকল্প সমন্বয়কারী মো. রবিউল ইসলাম।

দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন সহায়ক ও সক্রিয় কর্মী সালমা আক্তার। তাঁকে সহযোগিতা করেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডল, অ্যাডভোকেট এস এম সোহরাব হোসেন বাবলু ও কাউন্সিলর সুমাইয়া নাজনীন।

অংশগ্রহণকারীরা মানব পাচারের প্রাথমিক ধারণা, ‘আশ্বাস’ প্রকল্প, সাইবার ট্রাফিকিং (cyber trafficking), সিটিআইপি অ্যাক্টিভিস্টদের ভূমিকা এবং কাউন্টার ট্রাফিকিং কমিটির তথ্য সম্পর্কে জানেন। এর পাশাপাশি মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ অধ্যাদেশ, কার্যকর নেতৃত্ব, ট্রমা-ইনফর্মড কমিউনিকেশন (trauma-informed communication) এবং ভিকটিম সাপোর্ট (victim support) নিয়েও প্রশিক্ষণ নেন তাঁরা। দলীয় আলোচনায় কাজের ধারাবাহিকতা রক্ষায় একটি সাসটেইনেবিলিটি প্ল্যান (sustainability plan) ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরি করা হয়।

সমাপনী অধিবেশনে দিনের কার্যক্রম পর্যালোচনা করে পরামর্শ দেন সাতক্ষীরা জেলা সক্রিয় কর্মী দলের সভাপতি শাফিরুল ইসলাম। তিনিই প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন।

রূপান্তরের তথ্য অনুযায়ী, সুইজারল্যান্ড সরকারের সহায়তায় সংস্থাটি বর্তমানে খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহ জেলায় ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় মানব পাচার প্রতিরোধ ও ভিকটিম সহায়তায় কাজ করছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

মোঃ মোকাররাম বিল্লাহ

সাতক্ষীরা প্রতিনিধি

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

সারাংশ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে কর্মীদের রিফ্রেশার প্রশিক্ষণ

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ হয়েছে।
সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ও বেসরকারি সংস্থা ‘রূপান্তর’-এর আয়োজনে প্রশিক্ষণটি হয়।
অংশগ্রহণকারীরা ‘আশ্বাস’ প্রকল্প, সাইবার ট্রাফিকিং, ট্রমা-ইনফর্মড কমিউনিকেশন ও ভিকটিম সাপোর্টসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেন।
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও টেকসই কার্যক্রমের জন্য একটি পরিকল্পনা তৈরি করা হয়।

#Satkhira #HumanTrafficking #Roopantar #WinrockInternational #MeehaNews

আজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।