ছাত্রলীগ করায় ছেলেকে ‘ত্যাজ্যপুত্র’ করলেন বাবা
রোববার (২৯ নভেম্বর) বরগুনার আমতলীতে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় রাহাত মৃধাকে ত্যাজ্য ঘোষণা করেন বাবা ইদ্রিস মৃধা। ঘোষণা দেওয়া হয়েছে আইনজীবী মো. রফিকুল ইসলামের মাধ্যমে, অ্যাফিডেভিট বা ঘোষণাপত্রে। ইদ্রিসের ভাষ্য, ছেলে বারবার নিষেধ শোনেননি; রাহাত বলেছেন, পরিবার ছাড়লেও তিনি আওয়ামী লীগের রাজনীতিতেই থাকতে চান।#Barguna #Amtali #ChhatraLeague #BangladeshPolitics #MeehaNews

বরগুনার আমতলীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলে রাহাত মৃধাকে ত্যাজ্য ঘোষণা করেছেন বাবা ইদ্রিস মৃধা। রোববার (২৯ নভেম্বর) বরগুনা জেলা জজ আদালতের আইনজীবী মো. রফিকুল ইসলামের মাধ্যমে অ্যাফিডেভিট করে এ ঘোষণা দেন তিনি।
রাহাত আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ইদ্রিসের মেজো ছেলে তিনি। ঘোষণাপত্রে ইদ্রিস উল্লেখ করেছেন, তিনি একাধিকবার রাজনীতি করতে নিষেধ করেছিলেন। ছেলে সে কথা না শুনে নিজের মতো চলেছেন এবং উল্টো তাঁর ওপর ক্ষিপ্ত হয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ছেলের সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কথা তিনি ঘোষণাপত্রে জানিয়েছেন।
ইদ্রিস মৃধা বলেন, ‘আমার অবাধ্য হওয়ায় তাঁকে আইনগতভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। আজ থেকে তাঁর সঙ্গে আমার ও আমার পরিবারের কোনো সম্পর্ক নেই।’ ভবিষ্যতের কথা ভেবে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান।
রাহাত মৃধা বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ তাঁর প্রাণ। পরিবার ত্যাজ্য করলেও তিনি আওয়ামী লীগের রাজনীতিতেই থাকতে চান। পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ায় তাঁর কোনো সমস্যা নেই বলেও তিনি জানান।







