মূল কনটেন্টে যান
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬১৪ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

সিলেটের কুলাউড়ায় একসঙ্গে জন্ম হলো চার কন্যাসন্তানের

সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার কন্যাসন্তানের জন্ম হয়। মা মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া গ্রামের বাসিন্দা। বাবা সাইদুল ইসলাম রিজন সৌদি আরবপ্রবাসী। মা ও চার নবজাতক হাসপাতালে চিকিৎসাধীন এবং পরিবারের ভাষ্যে সবাই ভালো আছেন।#Sylhet #Kulaura #Quadruplets #MeehaNews

সিলেটে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতক
সিলেটে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকছবি: সংগৃহীত

সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক গৃহবধূ। অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতকের জন্ম হয়।

শিশুদের বাবা সাইদুল ইসলাম রিজন কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া গ্রামের বাসিন্দা। তিনি সৌদি আরবে প্রবাসজীবন কাটাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ফুফাতো ভাই ও স্থানীয় ইউপি সদস্য শেখ মো. দিলোয়ারুস শাদাৎ।

শাদাৎ বলেন, ‘মা ও নবজাতকেরা ভালো আছেন। একসঙ্গে চার কন্যাসন্তানের জন্মের খবরে পরিবারের সবাই আনন্দিত।’ বর্তমানে মা ও চার শিশু ওই হাসপাতালেই চিকিৎসাধীন। পরিবারের পক্ষ থেকে তাঁদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা শুরু হয়েছে। স্বজন, প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মা ও নবজাতকদের জন্য শুভকামনা জানাচ্ছেন।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

রবিবার, ২৯ নভেম্বর ২০২৬১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।