মূল কনটেন্টে যান
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬১৪ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

মিয়ানমারে স্কুলে জান্তার বিমান হামলায় নিহত ৩০

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে সিনবাউংওয়ে টাউনশিপের স্কুল ও বৌদ্ধমঠ চত্বরে ধর্মীয় অনুষ্ঠানের সময় হামলা হয়। এনইউজি ও এক প্রত্যক্ষদর্শীর তথ্যে অন্তত ৩০ জন নিহত। এর মধ্যে ২০ জনের বেশি বেসামরিক নাগরিক এবং নয়জন বিদ্রোহী যোদ্ধা। সামরিক বাহিনী শনিবার বিকেল পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। জান্তাপন্থী কয়েকটি টেলিগ্রাম চ্যানেল দাবি করেছে, বিদ্রোহীদের সমাবেশে হামলা হয়েছে। এনইউজি ও স্থানীয় কর্তৃপক্ষ হামলাকে যুদ্ধাপরাধ ও জেনেভা কনভেনশন লঙ্ঘন বলেছে।#Myanmar #Magway #Airstrike #NUG #MeehaNews

মিয়ানমারের মাগওয়ে অঞ্চলে বিমান হামলার পর ক্ষতিগ্রস্ত এলাকা
মিয়ানমারে জান্তা বাহিনীর হামলার পরের দৃশ্য। পুরোনোছবি: রয়টার্স

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন একটি গ্রামের স্কুলে সামরিক জান্তার বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুসহ কয়েকজন স্কুলশিক্ষার্থী আছে। বিরোধী জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) এক মুখপাত্র ও স্থানীয় এক প্রত্যক্ষদর্শী গতকাল শনিবার (২৮ নভেম্বর) রয়টার্সকে এ তথ্য জানান।

এনইউজি ও অন্তর্বর্তী মাগওয়ে ফেডারেল ইউনিট সরকারের যৌথ বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে সিনবাউংওয়ে টাউনশিপে একটি স্কুল ও বৌদ্ধমঠের চত্বরে হামলা হয়। তখন সেখানে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। বিবৃতির দাবি, হামলায় চারটি ৫০০ পাউন্ডের বোমা, ১২টি গোলা ও সাতটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে।

এনইউজির মুখপাত্র নে ফোন লাত ও ওই প্রত্যক্ষদর্শী জানান, বিমান হামলা ও গোলাবর্ষণে নারী ও শিশুসহ ২০ জনের বেশি বেসামরিক নাগরিক এবং বিদ্রোহী গোষ্ঠীর নয়জন যোদ্ধা নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীর ভাষ্য, হামলার সময় এলাকায় কোনো সক্রিয় সংঘর্ষ চলছিল না; বিদ্রোহী যোদ্ধারা মাঝেমধ্যে গ্রামটির ভেতর দিয়ে যাতায়াত করতেন মাত্র।

জান্তার সমর্থক কয়েকটি টেলিগ্রাম চ্যানেলের দাবি ভিন্ন। তাদের ভাষ্য, বিদ্রোহী বাহিনীর সদস্যদের এক সমাবেশ ও সমাপনী অনুষ্ঠানে হামলা চালানো হয়েছে। শনিবার বিকেল পর্যন্ত মিয়ানমারের সামরিক বাহিনী এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। সরকারের পক্ষ থেকেও মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া মেলেনি।

হামলার পরপর মিয়ানমার নাউ (Myanmar Now) তাদের প্রতিবেদনে জানায়, বোমাটি পড়ে ইনইয়োন (Inyone) নামের একটি গ্রামে স্কুল ও মঠের মাঝের এলাকায়। প্রায় ১৬০টি পরিবারের ওই গ্রামের এক বৌদ্ধ ভিক্ষুর বরাতে এ তথ্য দেওয়া হয়। তখন তারা অন্তত ১৮ জনের মৃত্যুর কথা জানিয়েছিল, নিহতদের মধ্যে ছিল কয়েকজন স্কুলশিক্ষার্থী। ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র তখনো স্পষ্ট ছিল না।

এনইউজির হিসাব অনুযায়ী, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবরের শেষ পর্যন্ত সামরিক বাহিনী ৬ হাজার ৬৫৩টি ঘটনায় মোট ১৫ হাজার ৩২৭টি বিমান হামলা চালিয়েছে। এতে ৬ হাজার ৪৬৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৬২টি স্কুল ও ৮৪৮টি ধর্মীয় স্থাপনা।

এনইউজি ও স্থানীয় অন্তর্বর্তী কর্তৃপক্ষ হামলাকে বিনা উসকানিতে চালানো আক্রমণ বলেছে। তাদের দাবি, এটি যুদ্ধাপরাধ ও জেনেভা কনভেনশনের লঙ্ঘন। ভবিষ্যতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় ব্যবহারের জন্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়। জাতিসংঘ, আসিয়ান ও প্রতিবেশী দেশগুলোর প্রতি সামরিক বাহিনীর কাছে বিমান জ্বালানি, গোলাবারুদ ও ড্রোন প্রযুক্তির সরবরাহ বন্ধের আহ্বানও জানানো হয়েছে।

২০২১ সালে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। এতে প্রায় এক লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। হামলার এক সপ্তাহ আগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের গণহত্যার রায় দিয়েছেন।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

রবিবার, ২৯ নভেম্বর ২০২৬১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।