মূল কনটেন্টে যান
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬১৪ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

কালিগঞ্জে নদীতে জাল পেঁচিয়ে নৌকাডুবি, যুবকের মৃত্যু

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রামে কাকশিয়ালী নদীতে নৌকাটি ডোবে। নৌকা মাছ ধরার জালে পেঁচিয়ে যাওয়ার পর ডুবে গেলে আব্দুল আজিজ (৩৫) তলিয়ে যান। পরে তাঁর মরদেহ উদ্ধার হয়। স্ত্রী কাজল বেগম (৩০) ও তিন বছরের ছেলে আবীরকে জীবিত উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়। ওসি জানান, আইনগত কার্যক্রম চলছে।#Satkhira #Kaliganj #BoatCapsize #MeehaNews

সাতক্ষীরার কালিগঞ্জে কাকশিয়ালী নদীতে নৌকাডুবির ঘটনাস্থল
সাতক্ষীরার কালিগঞ্জে কাকশিয়ালী নদীতে মাছ ধরার জালে আটকে নৌকা ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে কাকশিয়ালী নদীতে মাছ ধরার জালে পেঁচিয়ে নৌকা ডুবে আব্দুল আজিজ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর স্ত্রী কাজল বেগম (৩০) ও তিন বছর বয়সী ছেলে আবীরকে জীবিত উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম এলাকায় ময়নার ইটভাটার সামনে নদীতে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আব্দুল আজিজ স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকায় কাঠ বোঝাই করে যাচ্ছিলেন। পথে নৌকাটি নদীতে পাতা মাছ ধরার জালে পেঁচিয়ে যায়। একপর্যায়ে নৌকা ডুবে গেলে আব্দুল আজিজ তলিয়ে যান। তাঁর স্ত্রী ও ছেলেও পানিতে পড়ে যান।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, খবর পেয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে নদী থেকে আব্দুল আজিজের মরদেহ উদ্ধার করা হয়।

কাজল বেগম ও আবীরকে জীবিত উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওসি বলেন, ঘটনায় আইনগত কার্যক্রম চলছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

রবিবার, ২৯ নভেম্বর ২০২৬১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।