মূল কনটেন্টে যান
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬১৪ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেরোবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

শনিবার (২৮ নভেম্বর) সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা বন্ধ এবং জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়। সভাপতি রাকিব মুরাদের অভিযোগ, ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তিনি নাম না করে একটি দলেরও সমালোচনা করেন। সেক্রেটারি ইমরান খান সৌরভ ভারতের উদ্দেশে সতর্কবার্তা দেন এবং ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।#BRUR #Shibir #JulyCharter #BangladeshPolitics #MeehaNews

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
বেরোবি শাখা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিলছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ইসলামী ছাত্রশিবির। মিছিল থেকে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা বন্ধ এবং জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়।

শনিবার (২৮ নভেম্বর) সকালে উপাচার্যের বাসভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা “একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর” সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে শাখা সভাপতি রাকিব মুরাদ অভিযোগ করেন, ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তাঁর দাবি, ১৭ বছরের শাসনামলে দলটি মানুষকে শান্তিতে থাকতে দেয়নি। জুলাই-আগস্টে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, আওয়ামী লীগকে আর দেশে ফিরতে দেওয়া হবে না।

নাম উল্লেখ না করে একটি দলের সমালোচনা করে রাকিব মুরাদ বলেন, সেই দল বারবার বলেছে নির্বাচন হলেই সব ঠিক হয়ে যাবে। অথচ নির্বাচনের পর তারা নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ সুবিধা নিতে চাইছে। তাঁর অভিযোগ, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের কমিটিতে রাখা হচ্ছে এবং তাঁদের সঙ্গে বৈঠক হচ্ছে। তিনি বলেন, জাতীয় ঐক্যের কথা বলে ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসন গ্রহণযোগ্য নয়। এ ছাড়া তিনি গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।

শাখা সেক্রেটারি ইমরান খান সৌরভ বলেন, ভারত বাংলাদেশকে নিয়ে কোনো “নোংরা খেলা” করতে চাইলে দেশের জনগণ তা মেনে নেবে না। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ আবার নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। তিনি সারা দেশের ছাত্রসমাজ ও বিভিন্ন সংগঠনকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।

সমাবেশে শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

রবিবার, ২৯ নভেম্বর ২০২৬১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।