মূল কনটেন্টে যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬১০ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার ২৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

বাবার মরদেহ রেখেই জমি নিয়ে ৪ সন্তানের সংঘর্ষ, হতবাক এলাকাবাসী

লক্ষ্মীপুর সদর উপজেলার চাঁদখালী গ্রামে মফিজ উল্লার (৮১) মরদেহ বাড়িতে থাকা অবস্থায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযোগ, মনিরের ভাই-বোন মিলন, ফারুক, রোজিনা ও নাসিমা দলিল-দস্তাবেজ নিয়ে গেছেন। হামলায় তিন নারী আহত হয়েছেন। পরিবারের দাবি, হামলার পর থেকে সৎমা নাজমুন নাহার নিখোঁজ। মিলন ও ফারুক অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাঁরা দলিল উদ্ধারে গিয়েছিলেন। থানার ওসি জানিয়েছেন, তিনি বিষয়টি জানেন না এবং কোনো অভিযোগও পাননি।#Lakshmipur #PropertyDispute #FamilyDispute #MeehaNews

লক্ষ্মীপুরে বাড়ির সামনে দাঁড়ানো লাশবাহী গাড়ি
বাড়ির সামনে লাশবাহী গাড়িছবি: দ্য ডেইলি ক্যাম্পাস

লক্ষ্মীপুর সদর উপজেলায় মফিজ উল্লার (৮১) মরদেহ বাড়িতে থাকা অবস্থায় সম্পত্তি নিয়ে হামলা ও মারামারির অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মফিজ উল্লার ছেলে মনিরের বাড়িতে এসে ভাঙচুর ও মারামারি করেছেন মনিরের ভাই মিলন ও ফারুক এবং বোন রোজিনা ও নাসিমা। তাঁরা দলিল-দস্তাবেজও নিয়ে গেছেন বলে অভিযোগ। অভিযুক্ত মিলন ও ফারুক তা অস্বীকার করেছেন।

ঘটনাটি লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের বেপারীবাড়ির। মফিজ উল্লা ওই বাড়ির জালাল আহমেদের ছেলে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে প্রবাসী ছেলে মনিরের বাড়িতে স্ট্রোকে তাঁর মৃত্যু হয়। বুধবার বেলা ১১টার পর স্থানীয়দের সহযোগিতায় মনিরের বাড়িতেই তাঁকে দাফন করা হয়।

অভিযোগ অনুযায়ী, হামলায় মনিরের স্ত্রী আখি বেগম, সৎমা নাজমুন নাহার ও শাশুড়ি কুলসুম বেগম আহত হন। পরিবারের দাবি, হামলার পর থেকে নাজমুন নাহার নিখোঁজ। সিসিটিভি ফুটেজে তাঁকে মারধরের দৃশ্য দেখা গেছে বলেও তাঁরা দাবি করেছেন।

অভিযোগ অস্বীকার করে মিলন ও ফারুক বলেন, জমির দলিল হারানোর আশঙ্কায় তাঁরা দলিলপত্র উদ্ধার করতে গিয়েছিলেন। তাঁদের যাওয়ার আগে কে বা কারা ভাঙচুর বা হামলা করেছে, তা তাঁরা জানেন না।

মফিজ উল্লার পাঁচ ছেলে ও দুই মেয়ে। আগে জমি নিয়ে সন্তানদের মধ্যে বিরোধ হয়েছিল, সেই সূত্রে মামলাও হয়েছে। পারিবারিক এই বিরোধের কারণে মৃত্যুর আগ পর্যন্ত তিনি মনিরের বাড়িতে থাকতেন। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মফিজ উল্লা ও তাঁর স্বজনদের হয়রানি করা হচ্ছিল। এ নিয়ে একাধিক মামলা চলমান।

স্থানীয় বাসিন্দারা জানান, পরিবারটিতে সম্পত্তি নিয়ে বিরোধ বহুদিনের। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিরোধের আইনসম্মত সমাধান চান।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, বিষয়টি তাঁর জানা নেই। এ বিষয়ে তিনি কোনো অভিযোগও পাননি।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।