মূল কনটেন্টে যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬১০ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার ২৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

কিশোরগঞ্জে হোটেল কর্মচারী হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলায় শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছর কারাদণ্ড। রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন। পুলিশ প্রথমে অন্য দুজনকে গ্রেপ্তার করেছিল। তদন্তে সিআইডি তাঁদের জড়িত থাকার প্রমাণ না পেয়ে এই তিনজনকে অভিযুক্ত করে।#Kishoreganj #CourtVerdict #CrimeNews #Bangladesh #MeehaNews

কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবন
রায়ের পর আসামিদের আদালত থেকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল আবেদীনকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। জরিমানা না দিলে তাঁদের আরও এক বছর কারাভোগ করতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় দেন। দণ্ডিত ব্যক্তিরা সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার বাসিন্দা শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১১ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে এই তিনজন কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকার কোহিনুর হোটেলে যান। জয়নাল সেখানে কাজ করতেন। চা-পুরি খাওয়ানোর কথা বলে তাঁরা তাঁকে হোটেলের বাইরে নিয়ে যান। এরপর থেকে জয়নাল নিখোঁজ ছিলেন। পরদিন ১২ জানুয়ারি গাইটাল নয়াপাড়া এলাকার মাটিকাটা হাওরের মাঝখান থেকে তাঁর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্ত্রী প্রথমে টাকা-পয়সা নিয়ে বিরোধের জের ধরে একই গ্রামের মানিকসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ মানিক ভুঞা ও জামিল উদ্দিনকে গ্রেপ্তার করে। তদন্তের দায়িত্ব সিআইডির কাছে যাওয়ার পর মামলায় নতুন মোড় আসে। সংস্থাটি তাঁদের জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় অভিযোগ থেকে বাদ দেয়। পরে শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহেরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি।

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রহম আলী বলেন, দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত রায় ঘোষণা করেছেন।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

স্টাফ রিপোর্টার

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।