নিজামপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল গ্রেপ্তা/র
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে যশোরের শার্শার নিজামপুর এলাকায় অভিযান চালিয়ে নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা বিপুলকে গ্রেপ্তার করে পুলিশ। বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাঁকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত নেতা হিসেবে উল্লেখ করেছে। ওসি শামিনুল হক জানান, গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।#Jashore #Sharsha #Arrest #MeehaNews

যশোরের শার্শায় অভিযান চালিয়ে নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা বিপুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে শার্শা থানার অধীন নিজামপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সেলিম রেজা বিপুল কেরালখালী উত্তরপাড়ার মৃত শামসুর রহমানের ছেলে। পুলিশ তাঁকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত নেতা হিসেবে উল্লেখ করেছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, বিস্ফোরকদ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি আরও বলেন, অপরাধ ও নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান চলছে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।





