মূল কনটেন্টে যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬১০ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার ২৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

ফিনালের আগে ভোটে শীর্ষে থেকেও মিস ইউনিভার্সের সেরা ৩০-এ নেই মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর সেরা ৩০-এ জায়গা পাননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। ফলে এখানেই শেষ হলো তাঁর যাত্রা। গ্র্যান্ড ফিনাল শুরুর প্রায় এক ঘণ্টা আগেও পিপলস চয়েস ভোটে শীর্ষে ছিলেন তিনি। শেষ পর্যন্ত সরাসরি সেমিফাইনালে ওঠেন ইকুয়েডরের দালিয়া বুকারাম। ১১৬ জন প্রতিযোগীর মধ্য থেকে সেরা ৩০ বাছাই হয়েছে দর্শক ভোট, সাক্ষাৎকার ও প্রিলিমিনারি রাউন্ডের মূল্যায়নে।#MissUniverse #MissUniverse2026 #SamiraKhanMahi #Bangladesh #MeehaNews

মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি
বাংলাদেশের মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহিছবি: সংগৃহীত

মিস ইউনিভার্স ২০২৬-এর সেরা ৩০-এ জায়গা পাননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় শুরু হওয়া গ্র্যান্ড ফিনালেতে সেরা ৩০ ঘোষণার পর এখানেই শেষ হলো তাঁর এবারের যাত্রা।

নিয়ম অনুযায়ী, দর্শক ভোটে এগিয়ে থাকা একজন প্রতিযোগী সরাসরি সেরা ৩০-এ জায়গা পান। ফিনাল শুরুর প্রায় এক ঘণ্টা আগেও পিপলস চয়েস (People’s Choice) ভোটে শীর্ষে ছিলেন মাহি। শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। দর্শক ভোটে জিতে সরাসরি সেমিফাইনালে উঠেছেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম।

বাকি জায়গাগুলোর জন্য দর্শক ভোটের পাশাপাশি সাক্ষাৎকার ও প্রিলিমিনারি রাউন্ডের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। সেরা ৩০-এ জায়গা পেয়েছেন নিউজিল্যান্ড, চিলি, ব্রাজিল, ভারত ও নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশ ও অঞ্চলের প্রতিযোগী। এবারের আসরে মোট প্রতিযোগী ১১৬ জন।

আয়োজক সূত্রের বরাতে জানা গেছে, সেরা ৩০ জন এখন সুইমস্যুট পর্বে অংশ নেবেন। সেখান থেকে বাছাই হবে সেরা ১২ জন। এরপর ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বসহ চূড়ান্ত মূল্যায়নে নির্ধারিত হবে এবারের মিস ইউনিভার্স।

মাহি ৭ নভেম্বর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ নির্বাচিত হন। পরদিন ৮ নভেম্বর তিনি পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।