মূল কনটেন্টে যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬১০ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার ২৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

চাঁদপুরের মোলহেডে ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকা থেকে মঙ্গলবার রাতে ১০ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রানু বেগমের কাছ থেকে ৬ কেজি ও জান্নাতুল ইভার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। দুজনেরই বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।#Chandpur #Ganja #DrugBust #Bangladesh #MeehaNews

চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই নারী রানু বেগম ও জান্নাতুল ইভা
গ্রেপ্তার রানু বেগম ও জান্নাতুল ইভাছবি: সংগৃহীত

চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রানু বেগম (৩৫) ও জান্নাতুল ইভা (২২)। পুলিশ জানায়, রানু বেগমের কাছ থেকে ৬ কেজি এবং জান্নাতুল ইভার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান চালানো হয় ৭ নম্বর পৌর ওয়ার্ডের মোলহেডে, ডাকাতিয়া নদীসংলগ্ন ট্রলারঘাটের পাকা সিঁড়িতে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহম্মেদের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হক ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সুমন কুমার দাশের নেতৃত্বে একটি দল অভিযানে অংশ নেয়।

রানু বেগম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাকড় (খানবাড়ী) এলাকার সেকেন্দার মিয়ার মেয়ে ও মনির হোসেনের স্ত্রী। জান্নাতুল ইভা একই উপজেলার গোবিন্দনাথপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লত্তামুড়া এলাকার আমিন ভূঁইয়ার মেয়ে ও জাকির হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পুলিশি নিরাপত্তায় তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।