মূল কনটেন্টে যান
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার ১২ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

ভোটার তালিকা যাচাই নিয়ে ভারতে বিক্ষোভ, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি

ভারতে প্রায় ১০০ কোটি ভোটারের তথ্য যাচাইয়ের উদ্যোগ ঘিরে বিক্ষোভ চলছে। বিরোধী দলগুলো ও সিজেপি আজ শনিবার নয়াদিল্লিতে বড় বিক্ষোভের ঘোষণা দিয়েছে। বিরোধীদের অভিযোগ, বিজেপি এতে অন্যায্য সুবিধা পেয়েছে। তারা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চায়। নির্বাচন কমিশন কোনো দলকে সুবিধা দেওয়ার অভিযোগ অস্বীকার…

ভোটার তালিকা যাচাই নিয়ে ভারতে বিক্ষোভ, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছেন বিরোধীরা। বিক্ষোভের আগে গতকাল সেখানে অবরোধ তৈরি করে অবস্থান নেন নিরাপত্তাকর্মীরাছবি: রয়টার্স

ভারতে প্রায় ১০০ কোটি ভোটারের তথ্য যাচাইয়ের উদ্যোগ ঘিরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, এই প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক নাম বাদ পড়েছে এবং এতে অন্যায্য সুবিধা পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

বিরোধী দলগুলো এবং তরুণদের নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি (সিজেপি) প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে। এই দাবিতে আজ শনিবার তারা রাজধানী নয়াদিল্লিতে বড় বিক্ষোভের ঘোষণা দিয়েছে।

আন্দোলনকারীরা বলছেন, যাচাই প্রক্রিয়ায় মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু ভোটার তুলনামূলক বেশি বাদ পড়েছেন। তাঁদের মতে, এসব জনগোষ্ঠীর ভারতে ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপিকে সমর্থন করার সম্ভাবনা কম। বিরোধীরা আরও বলছে, সাম্প্রতিক কয়েকটি রাজ্য নির্বাচনের ফলেও কোটি কোটি ভোটার বাদ পড়ার প্রভাব পড়েছে। এসব নির্বাচনে বিজেপি জয়ী হয়েছে। বিরোধীদের মতে, বিষয়টি বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের নির্বাচনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে।

তবে বিজেপির দাবি, মোদির জনপ্রিয়তা এবং ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ বিভিন্ন কারণেই দলটি নির্বাচনে আধিপত্য ধরে রেখেছে। বিরোধী বিভিন্ন গোষ্ঠী বৈধ নির্বাচন প্রক্রিয়া নিয়ে অযথা প্রশ্ন তুলে দেশের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছে বিজেপি।

নির্বাচন কমিশনের তথ্যের বরাতে বিজেপি জানায়, যাচাই প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি নাম বাদ দেওয়া হয়েছে। এ সংখ্যা জাপানের মোট জনসংখ্যার চেয়েও বেশি। বাদ পড়াদের মধ্যে প্রায় ৬ কোটি ৩০ লাখ আগের ঠিকানা ছেড়ে অন্যত্র চলে গেছেন। আর প্রায় তিন কোটি ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি।

সেপ্টেম্বরের শেষ দিকে ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে (The Indian Express) একটি প্রতিবেদন প্রকাশের পর দেশটির বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বিক্ষোভ শুরু হয়। প্রতিবেদনে বলা হয়, ভোটার তালিকা সংশোধন, নিবন্ধন পদ্ধতি ও ডিজিটাল ব্যবস্থা নিয়ে দুই নির্বাচন কমিশনার উদ্বেগ জানিয়েছিলেন। ১০ মাসে অন্তত ১৪ বার জ্ঞানেশ কুমারের কাছে তাঁরা এ উদ্বেগ জানালেও সেগুলো বিবেচনায় নেওয়া হয়নি। এরপর কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী দলগুলো এবং সিজেপি দেশজুড়ে বিক্ষোভ শুরু করে। এর আগে গত জুলাইয়ে কয়েক সপ্তাহের আন্দোলনে শিক্ষামন্ত্রীকে পদত্যাগে বাধ্য করেছিল সিজেপি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনের বিষয়ে নির্বাচন কমিশন বলেছে, অভ্যন্তরীণ আলোচনায় ভিন্নমত থাকা স্বাভাবিক। কোনো রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার অভিযোগও অস্বীকার করেছে কমিশন।

আগামী বছরের শুরু থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে নির্বাচন হওয়ার কথা। এর আগে ভোটার যাচাইয়ের এ উদ্যোগ মোদির ১২ বছরের শাসনকালের অন্যতম বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে।

কেন বিষয়টি গুরুত্বপূর্ণ

আগামী বছর ভারতের অন্তত সাতটি রাজ্যে নির্বাচন হবে। এর মধ্যে বিজেপিশাসিত উত্তর প্রদেশও রয়েছে। ভারতের সবচেয়ে জনবহুল এই রাজ্যকে জাতীয় রাজনীতির প্রবণতা বোঝার গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখা হয়।

উত্তর প্রদেশে ভোটার যাচাই শুরু হয়েছিল ২০২৫ সালের অক্টোবরে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, সেখানে ভোটার তালিকা থেকে ১৩ শতাংশ নাম বাদ গেছে। যাঁদের নাম তালিকায় নেই, তাঁদের আবার ভোটার হতে নিজেদের পরিচয় ও যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে। এই প্রক্রিয়া নিয়ে অনেকে অভিযোগ করেছেন।

বিরোধীদের দাবি, নির্বিচার নাম বাদ দেওয়া এবং দীর্ঘ আপিল প্রক্রিয়ার কারণে বিহার ও পশ্চিমবঙ্গে লাখ লাখ মানুষ ভোট দিতে পারেননি। তাদের আশঙ্কা, ভবিষ্যতের নির্বাচনেও এই পদ্ধতিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হতে পারে। কংগ্রেসসহ বিরোধী দলগুলোর অভিযোগ, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভোটার যাচাই প্রক্রিয়ায় পক্ষপাত করছেন এবং পুরো প্রক্রিয়ায় বিজেপি লাভবান হচ্ছে।

১০০ কোটি ভোটারের তথ্য যাচাই নিয়ে বিতর্ক

ভারতের পূর্বাঞ্চলের বিহার রাজ্যের নির্বাচনের আগে গত বছর ভোটার তালিকা যাচাই শুরু করে ভারত। সেখানে বর্তমানে বিজেপির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় রয়েছে। এখন দেশের অধিকাংশ রাজ্যে ভোটার তালিকা পর্যালোচনা হয়েছে।

ভোটার তালিকা সংশোধন ভারতে নিয়মিত প্রক্রিয়া। তবে বিহার ও পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বিপুলসংখ্যক ভোটার যখন দেখেন তালিকায় তাঁদের নাম নেই, তখন এই উদ্যোগ নিয়ে বিতর্ক শুরু হয়। গত মে মাসে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় আসে বিজেপি।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

অনলাইন ডেস্ক

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

সারাংশ

ভোটার তালিকা যাচাই নিয়ে ভারতে বিক্ষোভ, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি

ভারতে প্রায় ১০০ কোটি ভোটারের তথ্য যাচাইয়ের উদ্যোগ ঘিরে বিক্ষোভ চলছে। বিরোধী দলগুলো ও সিজেপি আজ শনিবার নয়াদিল্লিতে বড় বিক্ষোভের ঘোষণা দিয়েছে।
বিরোধীদের অভিযোগ, বিজেপি এতে অন্যায্য সুবিধা পেয়েছে। তারা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চায়। নির্বাচন কমিশন কোনো দলকে সুবিধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।
নির্বাচন কমিশনের তথ্যের বরাতে বিজেপি জানায়, প্রায় ১৩ কোটি নাম বাদ গেছে। এর মধ্যে প্রায় ৬ কোটি ৩০ লাখ ঠিকানা বদলেছেন, প্রায় তিন কোটির খোঁজ মেলেনি।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, দুই নির্বাচন কমিশনার ১০ মাসে অন্তত ১৪ বার উদ্বেগ জানিয়েছিলেন।

#India #VoterList #IndianElection #CJP #MeehaNews

আজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।