মূল কনটেন্টে যান
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩
রবিবার ২৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

ঢাবির ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ‘একজনও পাস করেনি’, দাবি এমপি ইকরামুল বারী টিপু

রোববার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সেমিনারে নওগাঁ-৪ আসনের এমপি ইকরামুল বারী টিপু ঢাবির ভর্তি পরীক্ষায় ইংরেজি নিয়ে মন্তব্য করেন। তাঁর দাবি, পরপর কয়েকবার ভর্তি পরীক্ষায় ইংরেজিতে একজনও পাস করেনি। সমর্থনে ঢাবির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। টিপু বলেন, শুধু মাদ্রাসা নয়, সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানেই শিক্ষার্থীদের মৌলিক বিষয়ে দুর্বলতা আছে। তিনি ইবতেদায়ী মাদ্রাসার পাঠ্যক্রমে ইংরেজি, গণিত, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও এআই যুক্ত করার কথা বলেন।#DhakaUniversity #IkramulBariTipu #Education #MeehaNews

সংসদ সদস্য ইকরামুল বারী টিপু
নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পরপর কয়েকবার ইংরেজিতে একজন পরীক্ষার্থীও পাস করেনি বলে দাবি করেছেন নওগাঁ-৪ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য ইকরামুল বারী টিপু। তবে দাবিটির সপক্ষে ঢাবির কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। কোন কোন বছরের ভর্তি পরীক্ষার কথা তিনি বলেছেন, তা-ও স্পষ্ট করা হয়নি।

রোববার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে এক সেমিনারে এ কথা বলেন বিএনপির এই সংসদ সদস্য। ‘ইসলাম শিক্ষা বিস্তারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাবনা ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অবদান এবং নৈতিক শিক্ষায় ইবতেদায়ী মাদ্রাসার ভূমিকা’ শীর্ষক সেমিনারের আয়োজক ছিল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় শিক্ষক ঐক্যফ্রন্ট।

টিপু বলেন, ঢাবির ভর্তি পরীক্ষায় আসা শিক্ষার্থীরা জিপিএ-৫, ডাবল জিপিএ-৫ বা গোল্ডেন জিপিএ-৫ নিয়ে আসেন। তবু তাঁরা ইংরেজিতে পাস করতে পারছেন না। তিনি একে জাতির জন্য দুঃখজনক বলে উল্লেখ করেন। তাঁর মতে, শুধু মাদ্রাসা নয়, সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানেই শিক্ষার্থীদের মৌলিক বিষয়ে অনেক দুর্বলতা রয়েছে।

নিজের এলাকার অভিজ্ঞতাও তুলে ধরেন এই সংসদ সদস্য। তিনি জানান, এলাকায় থাকলে প্রায়ই হঠাৎ বিভিন্ন স্কুল-কলেজে ঢুকে শিক্ষার্থীদের কয়েকটি সাধারণ প্রশ্ন করেন। সেখানেও তিনি নানা সমস্যা দেখেছেন।

ইবতেদায়ী মাদ্রাসা প্রসঙ্গে টিপু বলেন, শৈশবেই নৈতিক শিক্ষা দেওয়া উচিত। সত্য বলা, অন্যায় না করা, বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করার মতো বিষয় তখনই শেখানো সহজ। তবে শুধু কোরআন-হাদিসের শিক্ষায় সীমাবদ্ধ না থেকে শিশুদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানেও এগিয়ে নিতে হবে বলে মত দেন তিনি। এ জন্য ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইংরেজি, গণিত, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়গুলো ইবতেদায়ী মাদ্রাসার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কথা বলেন তিনি।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

অনলাইন ডেস্ক

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।