সাধারণ জ্ঞান প্রস্তুতি
সাধারণ জ্ঞান
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, বিজ্ঞান ও ভূগোলের নির্বাচিত প্রশ্ন।
উত্তর ভেবে নিয়ে "উত্তর দেখুন" চাপুন। মোট ৩৬৮টি প্রশ্ন।
- প্রশ্ন ৭৬ইংরেজি
Select the meaning of the word "Stagflation".
- কControlled prices
- খA disintegration
- গCultural dullness
- ঘEconomic slow down
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ) Economic slow down
Stagflation = stagnation + inflation, অর্থাৎ উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে অর্থনৈতিক স্থবিরতা/মন্দা।
উৎস: খাদ্য অধিদপ্তর সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২৫ - প্রশ্ন ৭৭ইংরেজি
Come on, it's time to go home. Here "home" is a/an
- কAdjective
- খNoun
- গPronoun
- ঘAdverb
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ) Adverb
'go home'-এ home ক্রিয়ার স্থান নির্দেশ করে এবং আগে কোনো preposition নেই, তাই এটি adverb।
উৎস: খাদ্য অধিদপ্তর সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২৫ - প্রশ্ন ৭৮গাণিতিক যুক্তি
একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ৮, ১২ ও ২৪ ঘন্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির তিন-চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে?
- ক৪ ঘণ্টা
- খ৫ ঘণ্টা
- গ২ ঘণ্টা
- ঘ৩ ঘণ্টা
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ) ৩ ঘণ্টা
১ ঘণ্টায় পূর্ণ হয় ১/৮ + ১/১২ + ১/২৪ = ৬/২৪ = ১/৪ অংশ; পুরোটা ৪ ঘণ্টায়, তাই ৩/৪ অংশ ৩ ঘণ্টায়।
উৎস: খাদ্য অধিদপ্তর সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২৫ - প্রশ্ন ৭৯গাণিতিক যুক্তি
টাকায় এক ডজন বড়ই বিক্রি করায় ২৫% ক্ষতি হয়। ৫০% লাভ করতে হলে টাকায় কতটি বড়ই বিক্রি করতে হবে?
- ক৬টি
- খ৭টি
- গ৮টি
- ঘ৯টি
উত্তর দেখুন
সঠিক উত্তর: ক) ৬টি
৭৫ টাকা বিক্রয়ে ১২টি হলে ১৫০ টাকায় বিক্রি করতে হবে ১২ × ৭৫/১৫০ = ৬টি; অর্থাৎ টাকায় ৬টি।
উৎস: খাদ্য অধিদপ্তর সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২৫ - প্রশ্ন ৮০গাণিতিক যুক্তি
x³ + x²y, x²y + xy² এর ল.সা.গু. কোনটি?
- কxy(x + y)
- খx + y
- গxy
- ঘx²y(x + y)
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ) x²y(x + y)
প্রথমটি = x²(x + y), দ্বিতীয়টি = xy(x + y); ল.সা.গু = x²y(x + y)।
উৎস: খাদ্য অধিদপ্তর সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২৫ - প্রশ্ন ৮১গাণিতিক যুক্তি
এক ব্যক্তি ৯০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৪ মাস পর ৯৬০ টাকায় বিক্রি করল। তার বার্ষিক শতকরা কত লাভ হলো?
- ক১৬ টাকা
- খ২০ টাকা
- গ২১ টাকা
- ঘ১০ টাকা
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ) ২০ টাকা
৪ মাসে লাভ ৬০ টাকা, ১২ মাসে ১৮০ টাকা; হার = ১৮০/৯০০ × ১০০ = ২০%।
উৎস: খাদ্য অধিদপ্তর সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২৫ - প্রশ্ন ৮২গাণিতিক যুক্তি
২৮ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত?
- ক১২৩২ বর্গ সে.মি.
- খ১২২৩ বর্গ সে.মি.
- গ২৪৬৪ বর্গ সে.মি.
- ঘ২৪৪৬ বর্গ সে.মি.
উত্তর দেখুন
সঠিক উত্তর: ক) ১২৩২ বর্গ সে.মি.
অর্ধবৃত্তের ক্ষেত্রফল = ½πr² = ½ × (২২/৭) × ২৮² = ½ × ২৪৬৪ = ১২৩২ বর্গ সে.মি.।
উৎস: খাদ্য অধিদপ্তর সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২৫ - প্রশ্ন ৮৩গাণিতিক যুক্তি
দুইটি বৃত্তের পরিধির অনুপাত ৩ : ৪ হলে বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত?
- ক৯ : ১৬
- খ৩ : ৪
- গ৯ : ৪
- ঘ৯ : ৩২
উত্তর দেখুন
সঠিক উত্তর: ক) ৯ : ১৬
পরিধি ব্যাসার্ধের সমানুপাতিক, তাই r₁ : r₂ = ৩ : ৪; ক্ষেত্রফলের অনুপাত = ৩² : ৪² = ৯ : ১৬।
উৎস: খাদ্য অধিদপ্তর সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২৫ - প্রশ্ন ৮৪গাণিতিক যুক্তি
১৪৩ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হয় -
- ক৪২
- খ৩৯
- গ৪৩
- ঘ৪৪
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ) ৩৯
অনুপাতের যোগফল ১১; প্রতি অংশ ১৪৩/১১ = ১৩; পার্থক্য (৫ − ২) × ১৩ = ৩৯।
উৎস: খাদ্য অধিদপ্তর সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২৫ - প্রশ্ন ৮৫গাণিতিক যুক্তি
১৭ সে.মি., ১৫ সে.মি. এবং ৮ সে.মি. দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজটি হবে -
- কসমবাহু
- খসমদ্বিবাহু
- গস্থূলকোণী
- ঘসমকোণী
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ) সমকোণী
৮² + ১৫² = ৬৪ + ২২৫ = ২৮৯ = ১৭², পিথাগোরাসের উপপাদ্য মেলে, তাই সমকোণী।
উৎস: খাদ্য অধিদপ্তর সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২৫ - প্রশ্ন ৮৬গাণিতিক যুক্তি
যদি b = a + c এবং b = 3 হয় তাহলে (ab + bc)² = ?
- ক81
- খ36
- গ72
- ঘ32
উত্তর দেখুন
সঠিক উত্তর: ক) 81
ab + bc = b(a + c) = b × b = 9; সুতরাং (ab + bc)² = 9² = 81।
উৎস: খাদ্য অধিদপ্তর সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২৫ - প্রশ্ন ৮৭গাণিতিক যুক্তি
১৪৪ সংখ্যাটি কোন সংখ্যার ৪০%?
- ক২৯০
- খ৩৮০
- গ৩৬০
- ঘ২৬০
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ) ৩৬০
সংখ্যাটি = ১৪৪ × ১০০/৪০ = ৩৬০।
উৎস: খাদ্য অধিদপ্তর সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২৫ - প্রশ্ন ৮৮সাধারণ বিজ্ঞান
বজ্রপাতের ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?
- কফসফরাস
- খনাইট্রোজেন
- গপটাশিয়াম
- ঘঅক্সিজেন
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ) নাইট্রোজেন
বিদ্যুৎ চমকানোর উচ্চ তাপে বাতাসের নাইট্রোজেন ও অক্সিজেন মিলে নাইট্রোজেন অক্সাইড হয়, যা বৃষ্টির সঙ্গে নাইট্রেট রূপে মাটিতে আসে।
উৎস: খাদ্য অধিদপ্তর সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২৫ - প্রশ্ন ৮৯আন্তর্জাতিক বিষয়াবলি
জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন?
- কস্থায়ী সদস্যদের
- খনাটো সদস্যদের
- গনিরাপত্তা পরিষদের
- ঘসাধারণ পরিষদের
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ) নিরাপত্তা পরিষদের
জাতিসংঘ সনদের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ দেয়।
উৎস: খাদ্য অধিদপ্তর সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২৫ - প্রশ্ন ৯০সাধারণ বিজ্ঞান
মাটির pH মান ৩-এর কম হলে, কোন খনিজ পদার্থযুক্ত সার ব্যবহার করতে হয়?
- কনাইট্রোজেন ও সালফার
- খপটাশিয়াম ও ফসফরাস
- গফসফরাস ও ক্যালসিয়াম
- ঘক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ) ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম
pH কম মানে মাটি অতি অম্লীয়; অম্লতা কমাতে চুন বা ডলোমাইট (ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম যুক্ত) প্রয়োগ করা হয়।
উৎস: খাদ্য অধিদপ্তর সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২৫

