সাধারণ জ্ঞান প্রস্তুতি
সাধারণ জ্ঞান
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, বিজ্ঞান ও ভূগোলের নির্বাচিত প্রশ্ন।
উত্তর ভেবে নিয়ে "উত্তর দেখুন" চাপুন। মোট ৩৬৮টি প্রশ্ন।
- প্রশ্ন ৪৬কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
১ বাইট সমান কত বিট?
- ক৪ বিট
- খ৮ বিট
- গ১৬ বিট
- ঘ১০ বিট
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ) ৮ বিট
৮ বিটে ১ বাইট। - প্রশ্ন ৪৭কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
HTML-এর পূর্ণরূপ কী?
- কHyperText Markup Language
- খHigh Transfer Machine Language
- গHyperText Main Link
- ঘHome Tool Markup Language
উত্তর দেখুন
সঠিক উত্তর: ক) HyperText Markup Language
HTML (HyperText Markup Language) দিয়ে ওয়েব পাতার কাঠামো তৈরি হয়। - প্রশ্ন ৪৮কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
URL-এর পূর্ণরূপ কী?
- কUniversal Routing Link
- খUniform Resource Locator
- গUnique Remote Location
- ঘUser Resource Link
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ) Uniform Resource Locator
URL (Uniform Resource Locator) হলো ইন্টারনেটে কোনো রিসোর্সের ঠিকানা। - প্রশ্ন ৪৯বাংলা
রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান?
- ক১৯০৫
- খ১৯১১
- গ১৯১৩
- ঘ১৯২১
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ) ১৯১৩
"গীতাঞ্জলি"র ইংরেজি অনুবাদ "Song Offerings"-এর জন্য ১৯১৩ সালে নোবেল পান। - প্রশ্ন ৫০বাংলা
'জলোচ্ছ্বাস' কার রচিত গ্রন্থ?
- কবেগম সুফিয়া কামাল
- খনীলিমা ইব্রাহিম
- গজাহানারা ইমাম
- ঘসেলিনা হোসেন
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ) সেলিনা হোসেন
'জলোচ্ছ্বাস' (১৯৭২) সেলিনা হোসেনের প্রথম উপন্যাস; তাঁর অন্য বিখ্যাত উপন্যাস 'হাঙর নদী গ্রেনেড', 'পোকামাকড়ের ঘরবসতি'।
উৎস: খাদ্য অধিদপ্তর সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২৫ - প্রশ্ন ৫১বাংলা
'দুর্নাম' ও 'দুর্নিবার' শব্দ দুটিতে মূর্ধন্য-ণ ব্যবহার হয়নি কেন?
- কতৎসম শব্দ বলে
- খবিদেশী শব্দ বলে
- গসমাসবদ্ধ পদ বলে
- ঘদেশি শব্দ বলে
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ) সমাসবদ্ধ পদ বলে
ণত্ব বিধান অনুযায়ী সমাসবদ্ধ বা উপসর্গযুক্ত পদে দুই অংশ আলাদা হলে পরের অংশের ন মূর্ধন্য-ণ হয় না: দুর্ + নাম, দুর্ + নিবার।
উৎস: খাদ্য অধিদপ্তর সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২৫ - প্রশ্ন ৫২বাংলা
'গবেষণা' শব্দটি কোন ধরনের শব্দের উদাহরণ?
- করূঢ়ি শব্দ
- খযোগরূঢ় শব্দ
- গযৌগিক শব্দ
- ঘসাধিত শব্দ
উত্তর দেখুন
সঠিক উত্তর: ক) রূঢ়ি শব্দ
'গবেষণা'র ব্যুৎপত্তিগত অর্থ গো + এষণা = গরু খোঁজা, কিন্তু প্রচলিত অর্থ অনুসন্ধান/ গবেষণা; প্রকৃতি-প্রত্যয়ের অর্থ থেকে ভিন্ন অর্থ বোঝায় বলে রূঢ়ি শব্দ।
উৎস: খাদ্য অধিদপ্তর সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২৫ - প্রশ্ন ৫৩বাংলা
বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থের রচয়িতা কে?
- কঅসিত কুমার বন্দ্যোপাধ্যায়
- খদীনেশ চন্দ্র সেন
- গসুকুমার রায়
- ঘড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ) দীনেশ চন্দ্র সেন
দীনেশচন্দ্র সেনের 'বঙ্গভাষা ও সাহিত্য' (১৮৯৬) বাংলা সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ ইতিহাস গ্রন্থ হিসেবে স্বীকৃত।
উৎস: খাদ্য অধিদপ্তর সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২৫ - প্রশ্ন ৫৪বাংলা
He knocked me down with a feather. এর সঠিক বাংলা কোনটি?
- কসে আমাকে পালক দিয়ে আঘাত করলো।
- খসে আমাকে ব্যথিত করলো।
- গসে আমাকে অপমান করলো।
- ঘসে আমাকে বিস্মিত করলো।
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ) সে আমাকে বিস্মিত করলো।
'Knock someone down with a feather' একটি idiom, অর্থ কাউকে খুব অবাক বা বিস্মিত করা; আক্ষরিক অনুবাদ নয়।
উৎস: খাদ্য অধিদপ্তর সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২৫ - প্রশ্ন ৫৫বাংলা
ফুলে ফুলে সাজিয়েছে ঘর - এখানে 'ফুলে ফুলে' কোন কারকে কোন বিভক্তি?
- কঅধিকরণ ৭মী
- খকর্মে ৭মী
- গঅপাদানে ৭মী
- ঘকরণে ৭মী
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ) করণে ৭মী
ঘর সাজানো হয়েছে ফুল দিয়ে, অর্থাৎ ফুল কাজের উপকরণ, তাই করণ কারক; 'এ' বিভক্তি থাকায় করণে ৭মী।
উৎস: খাদ্য অধিদপ্তর সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২৫ - প্রশ্ন ৫৬বাংলা
'দারোগা' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় প্রচলিত হয়েছে?
- কপর্তুগিজ
- খতুর্কি
- গচিনা
- ঘফরাসী
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ) তুর্কি
দারোগা, বাবা, বাবুর্চি, চাকু, কাঁচি, বেগম, খাঁ ইত্যাদি তুর্কি শব্দ।
উৎস: খাদ্য অধিদপ্তর সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২৫ - প্রশ্ন ৫৭বাংলা
'চাঁদের অমাবস্যা' গ্রন্থটির লেখক কে?
- কশওকত ওসমান
- খআবদুল কাদির
- গসৈয়দ ওয়ালীউল্লাহ
- ঘসৈয়দ মুজতবা আলী
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
'চাঁদের অমাবস্যা' (১৯৬৪) সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস; তাঁর অন্য উপন্যাস 'লালসালু', 'কাঁদো নদী কাঁদো'।
উৎস: খাদ্য অধিদপ্তর সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২৫ - প্রশ্ন ৫৮বাংলা
চর্যাপদের ভাষাকে 'সন্ধ্যা ভাষা' বলেছেন কে?
- কসুনীতিকুমার চট্টোপাধায়
- খবিজয়চন্দ্র মজুমদার
- গহরপ্রসাদ শাস্ত্রী
- ঘড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ) হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী এর আলো-আঁধারি দুর্বোধ্য ভাষাকে 'সন্ধ্যা ভাষা' বলেছেন।
উৎস: খাদ্য অধিদপ্তর সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২৫ - প্রশ্ন ৫৯বাংলা
রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক বলা হয় কাকে?
- কমাইকেল মধুসূদন দত্ত
- খপ্রমথ চৌধুরী
- গবুদ্ধদেব বসু
- ঘশরৎচন্দ্র চট্টোপাধায়
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ) বুদ্ধদেব বসু
কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, অনুবাদ ও সম্পাদনা সব ক্ষেত্রে দক্ষতার জন্য রবীন্দ্রনাথের পর বুদ্ধদেব বসুকে সব্যসাচী লেখক বলা হয়।
উৎস: খাদ্য অধিদপ্তর সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২৫ - প্রশ্ন ৬০বাংলা
'মালগুদাম' কোন সমাসের অন্তর্গত?
- কউপপদ তৎপুরুষ
- খচতুর্থী তৎপুরুষ
- গতৃতীয়া তৎপুরুষ
- ঘঅলুক ষষ্ঠী তৎপুরুষ
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ) চতুর্থী তৎপুরুষ
ব্যাসবাক্য 'মালের জন্য গুদাম'; 'জন্য' লোপ পাওয়ায় চতুর্থী তৎপুরুষ সমাস।
উৎস: খাদ্য অধিদপ্তর সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২৫

