মূল কনটেন্টে যান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩
শনিবার ১৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

বিএনপির ৪ নেতাকর্মীকে পেটানোর অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের আলুটিলা পুনর্বাসন পাড়ায় বিএনপির চার নেতাকর্মী পিটুনিতে আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। আহতদের মধ্যে প্রবীন্দ্র ত্রিপুরা ও সুমন ত্রিপুরা খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি আছেন। সদর থানার ওসি জানিয়েছেন, জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।#Khagrachhari #BNP #AwamiLeague #Bangladesh #MeehaNews

খাগড়াছড়িতে হামলায় আহত বিএনপির নেতাকর্মী
খাগড়াছড়িতে আহত বিএনপির নেতাকর্মীদের দুজন হাসপাতালে চিকিৎসাধীনছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে বিএনপির চার নেতাকর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার আলুটিলা পুনর্বাসন পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. কায় কিসলু।

আহতরা হলেন মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান সজল, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত ত্রিপুরা ও সদস্য প্রবীন্দ্র ত্রিপুরা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন ত্রিপুরা। এঁদের মধ্যে প্রবীন্দ্র ও সুমনকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছারের অভিযোগ, পুনর্বাসন এলাকার একটি স্কুলের সামনে বসে বিএনপির কয়েকজন নেতাকর্মী আড্ডা দিচ্ছিলেন। তখন আওয়ামী লীগের ৩০ থেকে ৪০ জনের একটি দল তাঁদের ওপর হামলা চালায়।

ওসি কায় কিসলু বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

পিয়ানী পিং

পার্বত্য প্রতিনিধি

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।