মূল কনটেন্টে যান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩
শনিবার ১৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

৩০ হাজার টাকার বিনিময়ে দেওয়া ১৫ মাসের সেই শিশু ফিরল মায়ের কাছে

বাগেরহাটের মোরেলগঞ্জে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দেওয়া ১৫ মাস বয়সী শিশু আলামিনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে ইউএনও মো. হাবিবুল্লাহর হস্তক্ষেপে শিশুটিকে মা অনিকা আক্তারের জিম্মায় দেওয়া হয়। অনিকা ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, স্বামী খোঁজখবর না রাখায় সংসারে আর্থিক সংকট দেখা দিলে তিনি সন্তানকে তুলে দেন। ইউএনও জানিয়েছেন, আইনগতভাবে শিশু এভাবে হস্তান্তরের সুযোগ নেই; শিশুটিকে নিতে আগ্রহীদের আবেদন যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।#Bagerhat #Morrelganj #ChildRescue #MeehaNews

মোরেলগঞ্জে উদ্ধার হওয়া ১৫ মাস বয়সী শিশু আলামিন
উপজেলা নির্বাহী কর্মকর্তার কোলে সেই শিশু

বাগেরহাটের মোরেলগঞ্জে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দেওয়া ১৫ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় দিয়েছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহর হস্তক্ষেপে শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

ঘটনাটি গত বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বারইখালী গ্রামে। শিশুটির নাম আলামিন। তার মা অনিকা আক্তার ওই গ্রামের পলাশ শেখের মেয়ে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামের হাসান চৌধুরীর সঙ্গে তাঁর বিয়ে হয়। শিশুটিকে নিয়েছিলেন মোংলা উপজেলার শহিদুলের স্ত্রী নুরজাহান বেগম।

অনিকা আক্তার ও স্থানীয় ব্যক্তিদের বক্তব্যে জানা যায়, বিয়ের পর থেকে স্বামী হাসান চৌধুরী স্ত্রী ও সন্তানের খোঁজ রাখতেন না। এতে সংসারে অভাব দেখা দেয়। একপর্যায়ে অসহায় হয়ে অনিকা ৩০ হাজার টাকার বিনিময়ে সন্তানকে অন্যের হাতে তুলে দেন।

ইউএনও মো. হাবিবুল্লাহ বলেন, আইনগতভাবে এভাবে শিশুকে অন্যের হাতে তুলে দেওয়ার সুযোগ নেই। আপাতত আর্থিক সহযোগিতা দিয়ে শিশুটিকে মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। পরে আইনি প্রক্রিয়ায় শিশুটিকে নিতে আগ্রহীদের আবেদন যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

Meeha Desk

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।