সাথী-সদস্য সম্মেলনে যোগ দিতে চট্টগ্রামে শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত "প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬"-এ তিনি প্রধান অতিথি। বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে বরণ করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহানসহ স্থানীয় নেতারা।#Jamaat #Chattogram #Bangladesh #Politics #MeehaNews

দলীয় কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার সকাল ৮টায় তিনি নগরের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত “প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬”-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। সম্মেলনে তিনি সাংগঠনিক কার্যক্রম, আদর্শিক ও নৈতিক মান উন্নয়ন এবং দেশ ও জনগণের প্রতি সদস্যদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে দিকনির্দেশনা দেবেন বলে জানানো হয়েছে।
বিমানবন্দরে শফিকুর রহমানকে ফুল দিয়ে বরণ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।





