মূল কনটেন্টে যান
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার ২২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
কবিতা

ভুল করেছি

ইমন শেখ

ভুল করেছি,
আমি মস্ত বড় ভুল করেছি।

রক্ত দিয়ে কেনা মাটি,
সেই মাটিতে—
আগাছারই চাষ করেছি।
ভুল করেছি,
মস্ত বড় ভুল করেছি।

বাপ-দাদারই পোঁতা গাছে
পরগাছাকে বাড়তে দিয়ে
সত্যি আমি ভুল করেছি,
মস্ত বড় ভুল করেছি।

বেহুলার ওই বাসরঘরে
ছোট্ট একটা ছিদ্র করে,
সোনার বাংলার সোনার শরীর
যুগে যুগে—
সাপের বিষে নীল করেছি।
ভুল করেছি,
মস্ত বড় ভুল করেছি।

নিয়ম করে নিত্যনতুন
ভুল করারই পণ করেছি,
ভুলে ভুলে ভুলের ঘড়া
কানায় কানায় পূর্ণ করে—
সত্যি আমি ভুল করেছি,
মস্ত বড় ভুল করেছি।

তাই সোলায়মানের লাঠির মতো
উই ধরেছে চেতনাতে,
তবু থুবড়ে পড়ার অপেক্ষাতে—
নির্বিকারে বসে আছি।
ভুল করেছি,
মস্ত বড় ভুল করেছি।

লেখাটি হৃদয় ছুঁয়ে গেলে জানান

ইমন শেখ

সহকারী শিক্ষক, পশ্চিম কলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

কবিতা

শেষ পর্যন্ত যে তোরে পাইলো

শেষ পর্যন্ত যে তোরে পাইলো সে তোর জিদ বুঝলো না। বুঝলো না, তুই অভিমানেও কীভাবে হাসিস। রাগ হইলে তুই কাজে ব্যস্ত হয়ে যাস,

মোল্ল্যা হাফিজ বিন মাছুম

কবিতা

আমার আপন মানুষ

যাদের প্রতি অধিকারটুকু রাখা যায় না তারা কিন্তু আমার আপন মানুষ। যাদের কাছে আমি আবদারটুকু রাখার স্পর্ধা দেখাতে পারি না তারা কিন্তু আমার আপন মানুষ।

সালমান আহমেদ - ধ্রুবনীল

কবিতা

কবিতায় গল্প বলা মানুষ

আমি চলে গেলে– পৃথিবীর কোথাও কোনো এক বিষণ্ণ গাঙচিল তার ওড়ার গতি থামিয়ে নেমে আসবে জলে? ঝরে যেতে যেতে ব্যথিত হবে কি

সালমান হাবীব

মিহা স্পেশাল

আজ

রবিবার, ২২ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।