মুক্তি পেলেন নেহা বরা, মুঠোফোনও ফেরত পেয়েছেন
দিল্লিতে বিক্ষোভের আগে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে পুলিশ। মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, তাঁর মুঠোফোন ফেরত পেয়েছেন। আটক অন্য নারীদেরও মুক্তি দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ…

ভারতের দিল্লিতে বিক্ষোভ ঘিরে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (All India Students’ Association—AISA) সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, আটকের সময় পুলিশ তাঁর মুঠোফোন নিয়ে গিয়েছিল। পরে সেটি ফেরত পেয়েছেন। থানায় আটক অন্য নারীদেরও মুক্তি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অন্যতম পরিচিত মুখ নেহা বরা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision—SIR) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এ আন্দোলন করছেন বিক্ষোভকারীরা।
শনিবার যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (Cockroach Janta Party—CJP) নির্ধারিত বিক্ষোভ কর্মসূচির আগে নেহা বরা এবং বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীদের আটক করে দিল্লি পুলিশ। বিক্ষোভ ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থাও নেওয়া হয়।
নেহা বরা দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী। তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী–লেনিনবাদী) লিবারেশনের ছাত্রসংগঠন এআইএসএর জাতীয় সভাপতি।




