কয়রায় ৩০০ পরিবারকে জরুরি খাদ্যসামগ্রী দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় কয়রা দারুস সুন্নাহ মহিলা দাখিল মাদরাসা মাঠে ৩০০ পরিবারের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ। প্রতিটি পরিবার পেয়েছে ২৫ কেজি চাল, ৩ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ৪ কেজি চিনি, ৪ কেজি আটা, ২ কেজি লবণ, ৪…

খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় ৩০০ পরিবারের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে মানবিক উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় কয়রা দারুস সুন্নাহ মহিলা দাখিল মাদরাসা মাঠে এ কার্যক্রম হয়।
সংস্থাটির জরুরি খাদ্য সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি পরিবার পেয়েছে ২৫ কেজি চালের একটি বস্তা, ৩ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ৪ কেজি চিনি, ৪ কেজি আটা, ২ কেজি লবণ, ৪ প্যাকেট নুডলস, ১ কেজি চিড়া ও ১ কেজি খেজুর।
অনুষ্ঠান পরিচালনা করেন ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের প্রতিনিধি এসএ মুকুল। উপস্থিত ছিলেন ড. জি এম শফিকুল ইসলাম, সংস্থাটির অ্যাডমিন ও কমপ্লায়েন্স ম্যানেজার (Admin and Compliance Manager) কাজী মো. আবু সুফিয়ান, অফিস এক্সিকিউটিভ (Office Executive) শিবলী এবং যশোর অঞ্চলের প্রতিনিধি নাজমুল হোসেন। কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরামের সহসভাপতি মো. হাফিজুর রহমান ও গোলাম রব্বানী, সেক্রেটারি রায়হান কবির এবং ডা. জিন্নাত আলীসহ স্থানীয় ব্যক্তিরাও ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। উপকূলীয় অঞ্চলের মানুষের খাদ্যনিরাপত্তা, সুপেয় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ও সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে।
২০২৩ সাল থেকে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ দেশের বিভিন্ন উপকূলীয় জেলায় খাদ্যসামগ্রী, সুপেয় পানি, শিক্ষা ও স্বাস্থ্যসুরক্ষাসামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম চালিয়ে আসছে বলে জানা গেছে।




