মূল কনটেন্টে যান
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার ১২ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কারের উদ্বোধন, পাকা ব্রিজের প্রতিশ্রুতি আব্দুর রউফের

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোমরা ইউনিয়ন বিএনপির আয়োজনে আলহাজ্ব মো. আব্দুর রউফ ফিতা কেটে উদ্বোধন করেন। বক্তব্যে তিনি বেইলি ব্রিজ ভেঙে সেখানে পাকা ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন। বক্তারা জানান, প্রথম পর্যায়ে বরাদ্দ ৬ লাখ ৫৩…

শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধনে ফিতা কাটছেন আলহাজ্ব আব্দুর রউফ
শাঁখরা বাজার এলাকায় বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন করেন আলহাজ্ব মো. আব্দুর রউফছবি: আবু জাফর

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে শাঁখরা বাজার এলাকায় ভোমরা ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সাবেক প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর রহমান।

বক্তব্যে আলহাজ্ব আব্দুর রউফ বলেন, “আমি জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছি, তো কী হয়েছে? আমার দল তো রাষ্ট্রীয় ক্ষমতায়, সাতক্ষীরার উন্নয়নে যে কাজই হোক না কেন, আমাদের হাত দিয়েই হবে।”

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। “আজ সংস্কার কাজের উদ্বোধন করে যাচ্ছি। আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই বেইলি ব্রিজ ভেঙে খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব, ইনশাআল্লাহ।”

বক্তারা আরও জানান, প্রথম পর্যায়ে সংস্কারের জন্য ৬ লাখ ৫৩ হাজার টাকা বরাদ্দ হলেও তা দিয়ে সম্পূর্ণ সংস্কার সম্ভব নয়। পরে ৪৫ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ড্রিম ভিশন কনস্ট্রাকশন।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর সংস্কার কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

মোঃ মোকাররাম বিল্লাহ

সাতক্ষীরা প্রতিনিধি

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

সারাংশ

শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কারের উদ্বোধন, পাকা ব্রিজের প্রতিশ্রুতি আব্দুর রউফের

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোমরা ইউনিয়ন বিএনপির আয়োজনে আলহাজ্ব মো. আব্দুর রউফ ফিতা কেটে উদ্বোধন করেন।
বক্তব্যে তিনি বেইলি ব্রিজ ভেঙে সেখানে পাকা ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন।
বক্তারা জানান, প্রথম পর্যায়ে বরাদ্দ ৬ লাখ ৫৩ হাজার টাকা, পরে ৪৫ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

#MeehaNews #Satkhira #BaileyBridge #Bhomra #BNP

আজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।