মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

বোলারদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে নাসুম-মেহেদী, ১৮ ধাপ লাফ আইয়ারের

বোলারদের শীর্ষ দশে নতুন ঢুকেছেন তিনজন। এর মধ্যে নাসুম আহমেদ অষ্টম ও শেখ মেহেদী হাসান নবম। শীর্ষে আফগানিস্তানের রশিদ খান। লক্ষ্ণৌয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরিতে ১৮ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় সপ্তম হয়েছেন ভারতের শ্রেয়াস আইয়ার। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে গোয়াহাটিতে ২২৩ রানের ইনিংস খেলে শীর্ষস্থান মজবুত করেছেন শুবমান গিল। ১৬২ রানের ইনিংসে ষষ্ঠ স্থানে উঠেছেন শাই হোপ। #ICCRanking #T20 #Cricket #Bangladesh #MeehaNews

বোলারদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে নাসুম-মেহেদী, ১৮ ধাপ লাফ আইয়ারের

আইসিসি (ICC) টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বোলারদের শীর্ষ দশে নতুন করে ঢুকেছেন তিন ক্রিকেটার। এর মধ্যে দুজন বাংলাদেশের। ৩ ধাপ এগিয়ে নাসুম আহমেদ অষ্টম এবং ১০ ধাপ এগিয়ে শেখ মেহেদী হাসান নবম স্থানে আছেন। অক্ষর প্যাটেল ১৬ ধাপ এগিয়ে সপ্তম।

তালিকার শীর্ষে উঠেছেন আফগানিস্তানের রশিদ খান। এশিয়ান গেমসের পর আবরার আহমেদের রেটিং কমেছে। এতে তাঁকে সরিয়ে শীর্ষে এসেছেন রশিদ।

ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। লক্ষ্ণৌয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরিতে ১৮ ধাপ এগিয়ে প্রথমবার শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন তিনি। এখন তাঁর অবস্থান সপ্তম। শীর্ষ দশে ভারতের চারজন। সবার ওপরে ঈশান কিষাণ, দ্বিতীয় স্থানে অভিষেক শর্মা, দশম স্থানে তিলক ভার্মা। ওয়েস্ট ইন্ডিজের শেরফানে রাদারফোর্ড ১০ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে উঠেছেন।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংও বদলেছে। গোয়াহাটিতে ২২৩ রানের ইনিংস খেলে শীর্ষস্থান আরও মজবুত করেছেন ভারতের অধিনায়ক শুবমান গিল। ১৬২ রানের ইনিংস খেলে ষষ্ঠ স্থানে উঠেছেন শাই হোপ।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে উঠেছেন যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমার।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

Md. Imran Mahmud

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

সারাংশ

বোলারদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে নাসুম-মেহেদী, ১৮ ধাপ লাফ আইয়ারের

বোলারদের শীর্ষ দশে নতুন ঢুকেছেন তিনজন। এর মধ্যে নাসুম আহমেদ অষ্টম ও শেখ মেহেদী হাসান নবম। শীর্ষে আফগানিস্তানের রশিদ খান।
লক্ষ্ণৌয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরিতে ১৮ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় সপ্তম হয়েছেন ভারতের শ্রেয়াস আইয়ার।
ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে গোয়াহাটিতে ২২৩ রানের ইনিংস খেলে শীর্ষস্থান মজবুত করেছেন শুবমান গিল। ১৬২ রানের ইনিংসে ষষ্ঠ স্থানে উঠেছেন শাই হোপ।

#ICCRanking #T20 #Cricket #Bangladesh #MeehaNews

আজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।