মূল কনটেন্টে যান
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার ১২ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ, বললেন হাসান

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ এখন চতুর্থ স্থানে। গত আগস্টে ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে নয় উইকেটে হারিয়েছে দলটি। ওই টেস্টের প্রথম ইনিংসে ৫৫ রানে ছয় উইকেট নেন পেসার হাসান মাহমুদ। এএফপিকে হাসান বলেছেন, নিজেদের মাঠে চারটি ম্যাচ জিতলে ফাইনালে খেলতেও পারে বাংলাদেশ। চলতি চক্রে বাংলাদেশের…

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ, বললেন হাসান
বাংলাদেশ টেষ্ট ক্রিকেট টিম

ক্রিকেটের আদি ফরম্যাটে বাংলাদেশ ক্রমশ উন্নতি করছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট টেবিলে দলটি এখন চতুর্থ স্থানে। গত আগস্টে ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে নয় উইকেটে হারিয়েছে তারা।

ঢাকায় সোমবার বার্তা সংস্থা এএফপিকে (AFP) দেওয়া সাক্ষাৎকারে ডানহাতি পেসার হাসান মাহমুদ বলেছেন, ‘মোমেন্টাম এখন আমাদের অনুকূলে। বাংলাদেশ টেস্ট ক্রিকেটে আধিপত্য বিস্তার করার সক্ষমতা অর্জন করেছে।’ ডারউইনের জয়কে এই সংস্করণে আরও বড় অর্জনের সূচনা মনে করেন তিনি। ওই টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারসেরা বোলিং করে ৫৫ রানে ছয় উইকেট নিয়েছিলেন হাসান। জয়ে তাঁর অবদান ছিল মুখ্য। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে এখনই আমাদের প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করার সময়। যেটা আগে আমরা পারিনি।’

ডব্লিউটিসির বর্তমান চক্রে বাংলাদেশের আরও ছয় ম্যাচ বাকি। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি হোম সিরিজ ছাড়াও রয়েছে দক্ষিণ আফ্রিকা সফর। হাসান বলেছেন, ‘আমরা যদি নিজেদের মাঠে চারটি ম্যাচ জিতি, তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতেও পারি। ফাইনালে খেলাই বাংলাদেশের স্বপ্ন।’

হাসান আরও বলেন, ‘এখন আমাদের মানসিকতায় পরিবর্তন এসেছে। প্রতিপক্ষ দলগুলো জানে, বাংলাদেশেও ভালোমানের ফাস্ট বোলার রয়েছে, যারা বিশ্বমানের।’ তিনি আরও বলেন, ‘দেখতেই পাচ্ছেন, টেস্ট ক্রিকেটে আমরা যথেষ্ট উন্নতি করেছি। আমাদের ফাস্ট বোলাররা যদি ভালো অবস্থায় এবং ব্যাটাররা ফর্মে থাকে, তাহলে আমরা আরও উপরে উঠব।’

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

Md. Imran Mahmud

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

সারাংশ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ, বললেন হাসান

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ এখন চতুর্থ স্থানে। গত আগস্টে ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে নয় উইকেটে হারিয়েছে দলটি।
ওই টেস্টের প্রথম ইনিংসে ৫৫ রানে ছয় উইকেট নেন পেসার হাসান মাহমুদ।
এএফপিকে হাসান বলেছেন, নিজেদের মাঠে চারটি ম্যাচ জিতলে ফাইনালে খেলতেও পারে বাংলাদেশ।
চলতি চক্রে বাংলাদেশের আরও ছয় ম্যাচ বাকি।

#WTC #Bangladesh #TestCricket #HasanMahmud #MeehaNews

আজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।