মূল কনটেন্টে যান
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার ১২ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

রাশমিকা প্রতিদিন ১৫ বার বলেন ‘ভালোবাসি’, জানালেন বিজয় দেবারাকোন্ডা

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিজয় দেবারাকোন্ডা জানান, স্ত্রী রাশমিকা প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫ বার তাঁকে 'ভালোবাসি' বলেন, আর এই কথাটি বলাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন তিনি। প্রথম দেখায় প্রেমে বিশ্বাসী নন বলে জানান বিজয়; শুটিংয়ের প্রথম দিন রাশমিকাকে শুধু সুন্দর মনে হয়েছিল, জীবনসঙ্গী হিসেবে বোঝার…

বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মন্দানার সাম্প্রতিক সাক্ষাৎকারের মুহূর্ত
দক্ষিন ভারতীয় চলচিত্র অভিনেতা বিজয় দেবরাকোন্ডা এবং অভিনেত্রী রাশমিকা মান্দানাকে

বিয়ের পর কেমন চলছে দক্ষিণ ভারতীয় সিনেমার এই তারকাদ্বয়ের সংসার? সম্পর্ককে কীভাবে সুন্দর রাখেন তাঁরা? এমন অনেক বিষয়ে কথা বলেছেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে।

সেখানেই বিজয় বলেন, ‘সম্পর্কের দিক দিয়ে আমরা সবচেয়ে ম্যাচিওর। দেখুন ওর (রাশমিকা) দিকে, কীভাবে আমার সঙ্গে কথা বলে। ভালোবাসার ব্যাপারটা সবসময় নিশ্চিত করে। ও প্রতিদিন আমাকে অন্তত ১০ থেকে ১৫ বার আই লাভ ইউ বলে। এবং সে এটাও বলে যে, এই ভালোবাসি বলাটা খুব গুরুত্বপূর্ণ।’

প্রথম দেখাতেই রাশমিকাকে ‘জীবনসঙ্গী’ হিসেবে বুঝতে পেরেছিলেন কি না, এই প্রশ্নের উত্তরে বিজয় বলেন, ‘না। প্রথম দেখাতেই কী করে সেটা জানা সম্ভব? আমি প্রথম দেখায় প্রেমে বিশ্বাস করি না। প্রেমের জন্য আমাকে একটা পথ পেরোতে হয়। প্রথম দেখায় কাউকে সুন্দর লাগতে পারে, কিন্তু সেই মানুষটিই যে “সেই মানুষ”, সেটা কি সঙ্গে সঙ্গে বোঝা যায়? না।’

বিজয় জানান, রাশমিকার সঙ্গে প্রথম দেখা হওয়ার সময় তিনি শুধু মনে করেছিলেন, মেয়েটি খুব সুন্দর। তখন দুজনেই শুটিংয়ের প্রথম দিনের উত্তেজনা, নতুন টিমের সঙ্গে কাজ এবং ভালো কিছু করার স্বপ্ন নিয়ে ব্যস্ত ছিলেন। বিজয়ের কথায়, ‘প্রথম দিন কোনো সেটেই নার্ভাস লাগে। তখন প্রেম বা এই ধরনের বিষয় নিয়ে ভাবার মতো স্বচ্ছন্দ অবস্থায় থাকা যায় না।’

ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর শুভঙ্কর মিশ্রের ওই সাক্ষাৎকারে দেখা যায়, কথা বলার সময় বিজয় ও রাশমিকা পরস্পরকে পা দিয়ে ছুঁয়ে রেখেছেন। প্রেমময় এই অভ্যাস নিয়ে জিজ্ঞেস করা হলে বিজয় বলেন, ‘এটা আমাদের সবসময় চলতে থাকে। আসলে, কোনো না কোনোভাবে শারীরিক স্পর্শ থাকা লাগেই। এটাই আমাদের ভালোবাসার ধরন।’

দীর্ঘদিন পর বিজয় ও রাশমিকা একসঙ্গে সিনেমা করেছেন। ‘রানাবালি’ নামের সিনেমাটি মুক্তি পাবে ১৬ অক্টোবর। আপাতত এর প্রচারেই সময় দিচ্ছেন তাঁরা।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

Md. Imran Mahmud

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

সারাংশ

রাশমিকা প্রতিদিন ১৫ বার বলেন ‘ভালোবাসি’, জানালেন বিজয় দেবারাকোন্ডা

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিজয় দেবারাকোন্ডা জানান, স্ত্রী রাশমিকা প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫ বার তাঁকে 'ভালোবাসি' বলেন, আর এই কথাটি বলাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন তিনি।
প্রথম দেখায় প্রেমে বিশ্বাসী নন বলে জানান বিজয়; শুটিংয়ের প্রথম দিন রাশমিকাকে শুধু সুন্দর মনে হয়েছিল, জীবনসঙ্গী হিসেবে বোঝার জন্য সময় লেগেছিল বলে জানান তিনি।
কনটেন্ট ক্রিয়েটর শুভঙ্কর মিশ্রের নেওয়া সাক্ষাৎকারে শারীরিক স্পর্শকে নিজেদের ভালোবাসার ধরন বলে বর্ণনা করেন বিজয়; তাঁদের অভিনীত 'রানাবালি' সিনেমা মুক্তি পাবে ১৬ অক্টোবর।

#VijayDevarakonda #RashmikaMandanna #Ranabali #TollywoodCouple #MeehaNews

আজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।