মূল কনটেন্টে যান
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬১২ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ২০

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে জুমার নামাজের পর চট্টগ্রামের সিনেমা প্যালেস এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করেন। পুলিশ জানায়, আগাম অবস্থানের কারণে মিছিল করা যায়নি; ঘটনাস্থল ও আশপাশ থেকে ২০ জনকে আটক করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, পুলিশের পাশাপাশি যুবদলের নেতাকর্মীরাও মিছিলকারীদের ধাওয়া দেন। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।#Chattogram #ChhatraLeague #Police #BangladeshNews #MeehaNews

চট্টগ্রামের সিনেমা প্যালেস এলাকায় মিছিলের চেষ্টার সময়ের দৃশ্য (ভিডিও থেকে)
সিনেমা প্যালেস এলাকায় মিছিলের চেষ্টাছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় মিছিলের চেষ্টার সময় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর, দুপুর ২টার দিকে সিনেমা প্যালেস এলাকায় জড়ো হয়ে মিছিল শুরুর চেষ্টা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তাঁদের ধাওয়া দেওয়া হয়। ধাওয়া খেয়ে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের অলিগলিতে ঢুকে পড়েন। পরে এলাকা ঘেরাও করে ঘটনাস্থল ও আশপাশ থেকে ২০ জনকে আটক করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, ওই এলাকায় আগে থেকেই পুলিশ এবং ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা অবস্থান করছিলেন। মিছিল শুরু হওয়ামাত্র পুলিশ ও যুবদলের নেতাকর্মীরা মিছিলকারীদের ধাওয়া দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা ওই এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। পুলিশ আগে থেকে অবস্থান নেওয়ায় তাঁরা মিছিল করতে পারেননি। অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

পিয়ানী পিং

পার্বত্য প্রতিনিধি

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।