মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

লালপুরে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২২ অক্টোবর ভোরে লালপুরের মোহরকয়া পশ্চিমপাড়ায় অভিযানে ৯০ পিস ইয়াবাসহ মান্টু মিয়া (৫৫) ও নারগিছ খাতুন (৫০) গ্রেপ্তার হন। পুলিশ ১৮ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে। নারগিছের বিরুদ্ধে ২০২১ ও ২০২৪ সালে দুটি এবং মান্টুর বিরুদ্ধে ২০২৩ সালে একটি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।#Natore #Lalpur #YabaArrest #MeehaNews

ইয়াবা ট্যাবলেট (প্রতীকী ছবি)
আটক মাদক ব্যবসায়ী মান্টু মিয়া ও তার স্ত্রী নারগিছছবি: আমার দেশ

নাটোরের লালপুরে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের ধরা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহরকয়া পশ্চিমপাড়ার জবের প্রামাণিকের ছেলে মান্টু মিয়া (৫৫) ও তাঁর স্ত্রী নারগিছ খাতুন (৫০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযানে যান। নারগিছ খাতুনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মাদক বিক্রির টাকা হিসেবে ১৮ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, নারগিছ খাতুনের বিরুদ্ধে ২০২১ ও ২০২৪ সালে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। তাঁর স্বামী মান্টু মিয়ার বিরুদ্ধেও ২০২৩ সালে একই আইনে একটি মামলা আছে।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম গ্রেপ্তারের কথা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

Meeha Desk

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।