মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

মহানবমীতে রংপুরে প্রধানমন্ত্রী, যাবেন রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপেও

মহানবমীর দিন আজ মঙ্গলবার পূজামণ্ডপ পরিদর্শনে সামরিক উড়োজাহাজে সৈয়দপুর হয়ে রংপুরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রংপুরের ধর্মসভা রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনের পর তিনি রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপে যাবেন। রাজশাহীর মাদ্রাসা মাঠে জনসভায়ও বক্তব্য দেবেন। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের দাবি, দুর্গাপূজায় ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শন দেশের কোনো সরকারপ্রধানের জন্য এবারই প্রথম।#TariqueRahman #DurgaPuja #Rangpur #Bangladesh #MeehaNews

রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে সড়কের পাশে বিএনপির নেতা-কর্মীরা
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সড়কের পাশে অপেক্ষায় নেতা-কর্মীরা। রংপুর, ২০ অক্টোবরছবি: আমার দেশ

শারদীয় দুর্গোৎসবের মহানবমীর দিনে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বাহিনীর উড়োজাহাজে রওনা দেন তিনি, সকাল ১০টায় পৌঁছান নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে। সেখান থেকে রংপুর শহরে যান তিনি।

জেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর সফরসূচি সূত্রে জানা গেছে, বেলা ১১টায় রংপুর মহানগরের ধর্মসভা রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। দুপুর সাড়ে ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে তিনি রাজশাহীর উদ্দেশে রওনা দেবেন।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সৈয়দপুর থেকে রংপুর শহর পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নেন রংপুর মহানগর ও জেলা বিএনপির নেতা-কর্মীরা। যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও ছিলেন। সফর ঘিরে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), পুলিশ ও বিজিবির কর্মকর্তারা।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, রংপুরের পর বেলা দেড়টায় রাজশাহীর ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় তিনি ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন। এরপর চট্টগ্রামে গিয়ে সন্ধ্যায় রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। রাতে তিনি ঢাকায় ফিরবেন।

অতিরিক্ত প্রেস সচিবের দাবি, দুর্গাপূজায় ঢাকার বাইরে গিয়ে পূজামণ্ডপ পরিদর্শন দেশের কোনো সরকারপ্রধানের জন্য এবারই প্রথম। এর আগে রোববার রাতে স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ঢাকার মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। আগামীকাল বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

মীর জামান

স্টাফ রিপোর্টার

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।