‘জীবন এতো ছোট কেন’?
পাঠক: উম্মে কুলসুম খুশি

বই: কবি
লেখক: তারাশঙ্কর বন্দোপাধ্যায়
গ্রামাঞ্চলে ডোম বংশের একটা ছেলে নিতাইচরণ। উপন্যাসের বর্ণনা অনুযায়ী তার বাপ-দাদারা সব চোর-ডাকাত ছিল। কিন্তু নিম্নবর্গের পরিবারে জন্মালেও কবি হওয়ার প্রবল আকাঙ্ক্ষা ছিল তার। পরে সে ধীরে ধীরে কবিয়াল হয়ে ওঠে।
নিতাই তার বন্ধুর এক আত্মীয় ঠাকুরঝির প্রেমে পড়ে। ঠাকুরঝিও নিতাইকে ভালোবাসত। কিন্তু তাদের এই সম্পর্ক সমাজ মেনে নেয় না। ঠাকুরঝিরও বিয়ে হয়ে যায়।
নিতাই ট্রেন স্টেশনে চা বিক্রি করত। সেখান থেকে নিতাই ঝুমুর দলের সঙ্গে পরিচিত হয়। সেখানে অনেক গান করত, কারণ সে কবিয়াল হতে চায়। ঝুমুর দলের একটি মেয়ে বসন্ত নিতাইকে পছন্দ করত। কিন্তু নিতাই ঠাকুরঝির কথা ভাবত। বসন্ত মারা যায়।
নিতাই গ্রামে ফিরে এসে জানতে পারে, ঠাকুরঝিও মারা গেছে। নিতাই সবাইকে হারিয়ে ভেঙে পড়ে।
‘জীবন এতো ছোট কেন’?

