মূল কনটেন্টে যান
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার ২৮ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

বাউফলে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অ্যাডভোকেট শাহাবুদ্দিন গ্রেপ্তার

২৭ নভেম্বর রাত ১০টার দিকে পটুয়াখালী শহরের সবুজবাগ থেকে বগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট শাহাবুদ্দিন গ্রেপ্তার হন। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও দেশে অস্থিরতা সৃষ্টির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান। অভিযানে নেতৃত্ব দেন বাউফল সার্কেলের এএসপি সব্যসাচী। তিনি এখন পটুয়াখালী সদর থানার হেফাজতে, ২৮ নভেম্বর আদালতে তোলার কথা।#Bauphal #Patuakhali #AwamiLeague #Arrest #MeehaNews

পটুয়াখালীর বাউফল থানা
অ্যাডভোকেট শাহাবুদ্দিন।

পটুয়াখালীর বাউফলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও দেশে অস্থিরতা সৃষ্টির অভিযোগে বগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে পটুয়াখালী পৌর শহরের সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে বাউফল থানা পুলিশের একটি দল। অভিযানে জেলা পুলিশ সহযোগিতা করে। নেতৃত্ব দেন বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সব্যসাচী। সঙ্গে ছিলেন বাউফল থানার পরিদর্শক (তদন্ত) রাসেল নিয়াজী ও উপপরিদর্শক (এসআই) সম্বিত রায়।

শাহাবুদ্দিনের বাড়ি বাউফল উপজেলার বগা ইউনিয়নের দাউরাভাঙ্গা গ্রামে। স্থানীয় সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করতেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশে অস্থিরতা সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এখন পটুয়াখালী সদর থানা পুলিশের হেফাজতে আছেন। শনিবার (২৮ নভেম্বর) তাঁকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।